মালয়েশিয়া থেকে অত্যন্ত স্বল্প খরচে এবং দ্রুত বাংলাদেশে টাকা পাঠাতে মালয়েশিয়ার সঙ্গে ইলেকট্রনিক মানি অর্ডার চুক্তি সই
১১ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মালয়েশিয়া ডাক প্রশাসন ও বাংলাদেশ ডাক বিভাগের মধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে মানি অর্ডার প্রেরণের চুক্তি সই হয়েছে। এর আওতায় মালয়েশিয়া থেকে অত্যন্ত স্বল্প খরচে এবং দ্রুত বাংলাদেশে টাকা পাঠানো যাবে। চুক্তিটি এ মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়েছে। মাত্র ৮ মালয়েশীয় রিংগিতে যে কোন পরিমাণ টাকা পাঠানো যাবে। টাকা পাঠানোর সময় প্রেরক মালয়েশীয় পোস্ট অফিস থেকে একটি গোপনীয় পিন নম্বর পাবেন। অবস্থানকারী মানি অর্ডারের প্রাপককে উক্ত পিন নম্বরটি জানিয়ে দেবেন। ২/৩ মিনিটের মধ্যে মালয়েশিয়া ডাক বিভাগের সার্ভার থেকে বাংলাদেশে ডাক বিভাগের সার্ভারে ঐ মানি অর্ডার এসে যাবে। বাংলাদেশ ডাক বিভাগের সার্ভার থেকে প্রাপককে তার মোবাইল ফোনে একটি মেসেজ প্রেরণ করা হবে। মেসেজে একটি গোপনীয় পিন নম্বর দেয়া থাকবে। প্রেরকের কাছ থেকে প্রাপ্ত পিন এবং বাংলাদেশ ডাক বিভাগ থেকে প্রাপ্ত পিন নিয়ে প্রাপক নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করলে উভয় পিনের সত্যতা যাচাই করে পোস্টমাস্টার প্রাপকের টাকা পরিশোধ করবেন। প্রাপককে তার ছবি সংবলিত পরিচয়পত্র/ন্যাশনাল আইডি কার্ড সঙ্গে আনতে হবে। সরকারের এ উদ্যোগের ফলে একদিকে যেমন জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে অন্য দিকে দেশ অর্থনৈতিক দিক দিয়ে আরও শক্তিশালী হবে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন