somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপস: আপনার পিসিটি আরো স্মুথ চলার জন্য যা প্রয়োজন - 3

২৬ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এপর্বে ছোট ছোট কয়েকটি বিষয় নিয়ে একসাথে আলোচনা করব।

[গাঢ়]এরর রিপোটিং বন্ধ করুন[/গাঢ়]
এক্সপি'র সবচেয়ে বিরক্তিকর ব্যাপার সম্ভবত এটাই যে, ব্যাটা কিছু থেকে কিছু হলেই তার আম্মুর কাছে নালিশ করতে চায়.. মানে মাইক্রসফটে এরর রিপোর্ট পাঠাতে চায়... বিলগেটস দুনিয়ার তাবৎ পিসি ব্যাবহারকারীকে তার সফটওয়্যারের টেষ্ট রান কর্মী ভাবেন কিনা কে জানে.. যাই হোক, এটার একটি বিহিত করি-
1. মাই কম্পিউটারে রাইট ক্লিক করুন
2. Properties সিলেক্ট করুন
3. Advanced tab এ ক্লিক করে দেখুন Error Reporting অপশন পাবেন
4. Disable Error Reporting সিলেক্ট করে ওকে করুন।
হয়ে গেল...
(তবে But notify me when critical errors occur অপশনটা রাখা উচিত বলে মনে করি আমি। তাতে আপনার পিসির সাস্থ্যগত কোন সমস্যা থাকলে ধরা পড়বে। মানে প্রচুর পরিমানে এই এরর দিতে থাকলে বুঝবে পিসি'র পেছনে আজাইরা কয়েকটা ঘন্টা (প্রোগ্রামারদের জন্য একদিন বা তারও বেশী) নষ্ট করার সময় হইছে...)

[গাঢ়]Swap File অপটিমাইজ করে পিসির পারফরমেনস বাড়িয়ে নিন[/গাঢ়]
যাদের 256 মেগাবাইট এর বেশী র্যাম রয়েছে তারা এটি করে দেখুন। এটি আপনার পিসিতে Swap File ব্যাবহার করার আগে যতটা সম্ভব র্যাম ব্যাবহার করে নিবে। মানে শুধু খুব ঠেকায় পড়লে Swap File ব্যাবহার করবে। Swap File আপনার কাজকর্মের গতি অনেক কমিয়ে দেয়... সুতরাং এটি ট্রাই করে দেখুন কতটুকু বাড়ে আপনার পিসি'র পারফরমেনস।
1. Start Menu তে অবস্থিত Run কমান্ডে চলে যান।
2. টাইপ করুন msconfig তারপর ওকে করুন
3. মেনুকনফিগ লোড হলে SYSTEM.INI ট্যাবে ক্লিক করুন।
4. 386enh এক্সপান্ড করতে '+' এ ক্লিক করে যেতে থাকুন
5. Next এ ক্লিক করুন
6. New ক্লিক করুন
7. যে খালি বক্সটি দেখতে পাবেন, সেটিতে লিখুন ConservativeSwapfileUsage=1
8. ওকে করে পিসি রিস্টাট দিন।
দেখুন কিছুক্ষন কাজ করে... পিসি'র পারফরমেনস অনেকটা বেড়ে যাবে এতে... তবে যার র্যাম যত বেশী সে তত বেশী অনুভব করতে পারবেন।

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:২৮
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

গ্রেইস

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা মে, ২০২৬ রাত ২:০৯


এরা সাড়ে তিনফুট থেকে চারফুট দীর্ঘ,ছোট খাটো,পাতলা গড়ন বিশিষ্ট। চোখগুলো খুব বড়, নাক দৃশ্যমান নয়,ত্বক ছাই বর্ণের,অমসৃণ এবং কুঁচকানো। উন্নত প্রযুক্তি সম্পন্ন। পুরোই... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। ভাড়াটে খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে... ...বাকিটুকু পড়ুন

×