somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্পিউটার নিরাপত্তা: আইপি এড্রেস.. নেটে আপনার কম্পিউটারের পরিচয় বহন করে যা...

১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকটি পর্বে আমরা আইপি নিয়ে কথা বলেছিলাম। অনেকেই হয়তো জানেন না আইপি ব্যাপারটা কি। খুব সাধারন ভাবে আইপি নিয়ে কিছু আলোচনা করবো আজকের লেখায়। চেষ্টা করবো যাতে নন-আইপি পাবলিকও বুঝতে পারে। সুতরাং আইটি পাবলিকরা পড়ে কিছুটা বোর হতে পারেন।

আইপি কি? খুব সহজ কথায় বলতে গেলে বলা যায় আইপি মানে একটি কম্পিউটারের আইডেনটিটি। বিদ্যালয়ের শ্রেণীতে আপনাকে সনাক্ত করতে যেমন রোল নাম্বার দেয়া থাকতো, তেমনি পুরো পৃথিবীজুড়ে পরস্পরের সাথে সংযুক্ত কম্পিউটারগুলোকে আলাদা আলাদা ভাবে চেনার জন্য এর একটি আইডি দেয়া হয়। এই আইডিটিকেই আমরা আইপি এড্রেস বলে থাকি। ইন্টারনেটে পরস্পরের সাথে সংযুক্ত প্রতিটি সার্ভার ও পিসি'র আইপি আলাদা আলাদা হয়ে থাকে। মানে শ্রেণীর রোল নং এর মতই প্রত্যেকে একটি করে ইউনিক আইপি পেয়ে থাকে।

আইপি এড্রেস দেখতে কিরকম? নিচে দেখুন-
192.168.101.23
0.0.0.0 থেকে 255.255.255.255 পর্যন্ত সংখ্যা দিয়ে আইপি তৈরি করা হয়ে থাকে। এর ভেতর অবশ্য বেশ কিছু আইপি নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যাবহার করার কারনে পিসিতে ব্যাবহার করা হয় না। যাই হোক, টেকনিক্যাল আলোচনা বাদ দিয়ে সহজ করে বলতে গেলে আইপিগুলে নিচের মত করে পরিবর্তিত হয়-
128.0.0.1
128.0.0.2
128.0.0.3
.........
128.0.0.254
128.0.1.1
....

এই পদ্ধতিতে কি পরিমান আইপি বা ইউনিক আইডেনটিটি সৃষ্টি করা সম্ভব চিন্তা করে দেখুন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এত আইপি তৈরি করা সম্ভবত হলেও পৃথিবীতে এখন আইপি সংকট চলছে। মানে পৃথিবীর নেটওয়ার্ক এত বড় হয়ে গিয়েছে যে আইপিগুলো প্রায় সব দখল হয়ে গিয়েছে। (আইপি ভার্সন 6 (ipv6) বের করে অবশ্য এই সমস্যার সমাধান করা হয়েছে। কিন্তু এখনো সেটি ব্যাপক প্রচলন হয়নি। পরবর্তিতে কখনো আইপি ভি 6 নিয়ে আলোচনা করবো। এখন আমরা যেসব আইপি দেখে থাকি, এগুলো আইপি ভার্সন 4 ipv4 নামে পরিচিত।) তাহলে ইন্টারনেটের জগৎ আরো বিস্তৃত হচ্ছে কি করে? পড়তে থাকুন... একটু পরেই বুঝতে পারবেন।

প্রথমে যদিও বলেছি পৃথিবী জুড়ে সংযুক্ত সকল কম্পিউটারকেই চিহ্নিত করা হয়ে থাকে আইপি দিয়ে, তথাপিও আপনি আপনার বাসার কম্পিউটারের আইপি'র সাথে অন্য এলাকার কোন একটি পিসির আইপি'র মিল খুঁজে পেলে অবাক হবেন না। কারন পৃথিবীতে দুই ধরনের আইপি রয়েছে। একটি হচ্ছে পাবলিক আইপি, আরেকটি প্রাইভেট আইপি। পাবলিক আইপিগুলো ইউনিক কিন্তু প্রাইভেট আইপিগুলো আপনার নেটওয়ার্কের বাইরের আরেকটি নেটওয়ার্কে পাওয়া যেতে পারে।

একটি প্রাইভেট নেটওয়ার্কের কম্পিউটার ইন্টারনেটে তার সার্ভারের (আপনার আইএসপি'তে রয়েছে) আইপি'র দ্্বারা পরিচিত হয়ে থাকে। সুতরাং আপনার আইএসপি যদি আপনাকে একটি প্রাইভেট আইপি দিয়ে থাকে, তাহলে ইন্টারনেটে আপনার পিসিটি'র কোন অস্তিত্বই নেই। আপনি যখন কোন ওয়েব সার্ভার থেকে একটি ওয়েব পেজ দেখার রিকোয়েষ্ট পাঠিয়ে থাকেন, তখন আপনার হয়ে কাজটি আপনার আইএসপি'তে অবস্থিত সার্ভারটি করে দেয়। তারপর সেই রিকোয়েষ্টের জবাবে প্রেরিত ওয়েব পেজটি আপনার পিসিতে পাঠানোর দায়িত্বটাও পালন করে আপনার আইএসপি'র সার্ভারটি। এই ব্যাবস্থাটিকে বলা হয় NAT (Network Address Translator)। সুতরাং আপনি কোন একটি সাইট ভিজিট করলে সেখানে প্রাথমিক ভাবে আপনার সার্ভারের আইপিটিই দেখাবে। (অবশ্য আপনার প্রাইভেট আইপি খুঁজে বের করাও সম্ভব বিভিন্ন স্ক্রিপ্ট ব্যাবহার করে।) তাহলে বেশীর ভাগ সাধারন সাইট ব্যাবহারকারী বা এডমিনরা আপনার মূল আইপি সম্পর্কে অবহিত হতে পারছেন না। এতে আপনার নিরাপত্তা কিছুটা হলেও বজায় থাকছে.... ।

আপনি যদি একটি প্রাইভেট নেটওয়ার্কের আওতায় থাকেন, তাহলে একজন হ্যাকার শুধুই আপনার আইপি (যা আসলে আপনার সার্ভারের আইপি) পেয়ে তেমন কিছু করতে পারবে না। তাকে আরো বেশ কিছু তথ্য বের করতে হবে আপনার পিসি সম্পর্কে। সেসব তথ্য কিভাবে বের করা যায় ও এর থেকে বাঁচার জন্য কি করা উচিত, এসব বিষয় নিয়ে পরবর্তিতে আলোচনা করবো। আজকের আলোচনাটা কারো কাছে জটিল লাগলে এ বিষয়ে আরেকটি পোষ্ট দেব আরো সহজ করে... সুতরাং নির্ভয়ে আপনার প্রশ্নগুলো জানাতে পারেন।

আজকের মত এখানেই শেষ করছি... সবাই ভাল থাকুন। নিরাপদে থাকুন।

[link|http://tech.groups.yahoo.com/group/bangla_elite/|R
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮



ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ... ...বাকিটুকু পড়ুন

ISD মোবাইল, TNT ফোন।

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৮

২০০১ সালে কম মানুষের হাতেই মোবাইল ছিলো। মোবাইল ছিলো বড়লোকী পরিচয়। সে সময় সকল মোবাইল থেকে ইন্টারনেশন্যাল ফোন ও টেলিফোন থেকে কল আসার সুবিধা ছিলো না। মুষ্টিমেয় সিমের বিদেশ থেকে... ...বাকিটুকু পড়ুন

'মানুষ' হওয়া খুব সোজা, 'মুসলমান' হওয়া কঠিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৪



একটু আগেই ভাবছিলাম, মানুষ হওয়াটা খুব সহজ। বাবা-মা জিংজিং করে আমাদের পৃথিবীতে এনেছেন, এতে আমাদের কৃতিত্ব কোথায়! কোন কৃতিত্ব নেই। আমরা অটো ভাবেই 'মানুষ' হিসেবে জন্মগ্রহণ করেছি। দুইজন মানব-মানবীর... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

×