somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেঁড়া ফটোগ্রাফ ! (মুক্তিযুদ্ধ )

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেজর ইস্কান্দার খান বুড়ো হয়ে গিয়েছেন, গালের চামড়া কুঁচকে ঝুলে গিয়েছে । চশমা ছাড়া চোখে কিছু দেখতে পান না । হুইল চেয়ারে বসে দিন পার করেন । নাতি নাতনীদের সাথে খুনসুটি করে, পত্রিকার পাতা উল্টিয়ে অলস সময় পার হয় এখন । মাঝে মাঝে একা বিকালে বারান্দায় বসে কি চিন্তা করেন কে জানে ? তার যা বয়স সে বয়সে পুরনো দিনের তেমন কোন কথাও বিশেষ একটা মনে পড়ার কথা না । ছোট ছেলের বউটা খুব যত্ন নেয় তার । সন্ধ্যার খবরটা রোজ দেখেন তিনি । বউটা এক কাপ কফি বানিয়ে, টিভিটা চালু করে চ্যানেল পাল্টাচ্ছে । বিবিসি আসতেই তিনি হাত ইশারা করে থামতে বললেন । ব্রেকিং নিউজ, পরপর আসছেঃ বাংলাদেশে পিকেটারদের হামলায় বিজিবি নিহত । পুলিশের গুলিতে ৩ জন পিকেটার নিহত । ঢাকায় যাত্রীবাহী বাসে আগুন ২১ জন নিহত । লাগাতার অবরোধের ঘোষণা বিরোধী দলের । সরকারী দল তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা মানতে নারাজ । সারাদেশে আহত ২৩ জন।
ইস্কান্দার খান সাহেবের ছোট বউ আবাক হয়ে দেখল, তার শ্বশুর হাতে কিল দিয়ে উঠে দাঁড়িয়েছেন । হুইল চেয়ারের চাকা জোরে ঘুরিয়ে তিনি নিজের আলমারির ব্যাক্তিগত ড্রয়ার থেকে একটা ছবি বের করলেন । ছবিটা খুব বিখ্যাত ।এই ছবিটা দেখলে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের গ্লানির কথা মনে পড়ে যায় তার । সেই দিন থেকে আর একটা রাতও ঠিকমত ঘুমাতে পারেন নি তিনি । মুক্তিবাহিনীর কাছে অসহায় আত্মসমর্পণ করে পুরো বাহিনী নিয়ে ইন্ডিয়ার এক গোপন কারাগারে অসংখ্য বন্দী রাত কাটিয়েছেন তিনি । ১৯৫ জন যুদ্ধাপরাধীর তালিকায় তার নাম ছিল ওপরের দিকে । আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফেরার পর মুক্তিবাহিনীর কাছে লাঞ্চনাকর পরাজয়ের অভিযোগে পাকিস্তান সেনাবাহিনীর চাকরী হারান এই চৌকস অফিসার । লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতেন না । অথচ সেনাবাহিনীতে মেজর খানের সাহসের বিশেষ সুনাম ছিল । সহযোদ্ধার লাশ মুক্তিবাহিনীর গুলিতে ঝাঁঝরা হতে দেখতেন নিজের চোখের সামনে , সেই লাশ মাড়িয়ে তিনি গুলি চালানোর নির্দেশ দিতেন বাঙ্গালীর উপর । যাই হোক সেসব পুরানো ঘটনা , বর্তমানটাই আসল ! মৃত্যুর আগে তিনি দেখে যেতে পারছেন, এই জাতীর লোকেরা কয়েক ভাগে ভাগ হয়ে ক্ষমতার লড়াইয়ে নিজেরা নিজেদেরকে মারছে , আড়ালে দাবার গুটি চালছে সেই পুরানো মতলবী বাহিনী । যাক এটাই পরম পাওয়া । তখন তো আমরা মারতাম এখন নিজেরা নিজেদেরকে মার , বিড়বিড় করলেন তিনি । সমস্ত গ্লানিকে আজ মুক্তি দিয়ে তিনি ঠিক মাঝ বরাবর টান দিয়ে ছবিটা ছিঁড়ে ফেলে, নিজের হা হা হাসির শব্দে নিজেই চমকে উঠলেন । শেষ ১৯৭১ এর পঁচিশে মার্চে এমন করে হেসেছিলেন । আহ তৃপ্তি !
___________________
ইহা একটি স্যাটায়ার !
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×