ফজলে এলাহী নামক এক জামাতীর প্রলাগ (পাগলের প্রলাপ + ব্লগ) পড়ে নতুন ব্লগার রাশেদ স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ; তাই নিজের স্বভাবতঃই হিতোপদেশ দিলাম:
ব্লক না করে ফজলদেরকে ব্লগেই "সম্মুখ সমরে" প্রতিহত ও পরাস্ত করতে হ'বে। ওদের কথা না শুনলে ওদের আসল চেহারা চিনবেন কিভাবে? ওরা অন্য কোথাও না কোথাও আমাদের অগোচরে তাদের "জিহাদ" চালিয়ে যাবেই।
কুকুরের বাচ্চাদের কথা শুনে মনে হয় বাঙলাদেশ স্বাধীন হয়েছিল ৭৫-এর ১৫ আগষ্ট। হায়রে অভাগা বাঙালী...!
দিনে দিনে এদের সাহস বেড়ে কোথায় দাঁড়িয়েছে তা এদের ব্লক বা ব্যান করলে বুঝতে পারতেন? '৭১-এর যুদ্ধ শেষ হয়নি --- "চোখ (ও কান) বুজে" আয়েশ করার সময় এখনো আসেনি! যদি সত্যি সত্যি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হ'ন, তবে আসুন আরো কঠিন সময়ের জন্য প্রস্তুত হই --- যুক্তি ও তথ্যের অস্ত্রাগার তৈরী করি।
এরপর দেখি ফজলে এলাহী নিজেই [ Click This Link অনেককে ব্যান করেছেন --- মূলতঃ অশালীন ভাষার "উছিলায়"। অতএব প্রতিবাদীদের বক্তব্য হারিয়ে গেল। রাগীবের মতো দু'য়েকটা লাগসই প্রশ্ন করুন, তারপর হাত গুটিয়ে কিছুক্ষণের জন্য মজা উপভোগ করুন!
ফজইল্যার বলগ
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


