somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নয়া দিগন্ত সম্পাদকের নতুন বাণী (মূসাকে স্মরণ করছি)

২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলমগীর মহিউদ্দিন বাণী দিয়েছেন: ২৯শে অক্টোবরের দৈনিক সংগ্রাম পত্রিকা দেখুন,

"এ দেশ থেকে বৃটিশরা চলে যাবার পর সবচেয়ে কালো দিবস ২৮শে অক্টোবর। এ ধরণের পিটিয়ে মানুষ হত্যার ঘটনা কখনো ঘটেনি।" তিনি মিডিয়ার বিকৃত প্রতিবেদন ছাপা প্রসঙ্গে বলেন, "মিডিয়ার এ অবস্থা চলতে থাকবে।"

ভেবেছিলাম বাহবা দেব মিডিয়ার এই অতন্দ্র্য প্রহরীকে তাঁর সূক্ষ্মাতিসূক্ষ্ম পর্যবেক্ষণের জন্য। কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল প্রায় দশ বছর আগের একটা মন খারাপ করা ঘটনা। আমাদের পাড়ার একটা ছেলে --- বয়সে চার/পাঁচ বছরের ছোট হ'লেও আমরা সব একসাথেই খেলাধূলা, বাঁদরামী করতাম। পাড়তুতো ভাই-ই বলতে পারি তাকে।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পা দিয়েই একটা ভুল করে বসলো সে। কে জানে কি বুঝে যোগ দিলো ইসলামী ছাত্র শিবিরে। কিন্তু কিছুদিনের মধ্যেই হয়তোবা বোধোদয় হ'লো তার। সিদ্ধান্ত নিলো শিবির থেকে বেরিয়ে আসবার। আর সেই সিদ্ধান্তই তার কাল হ'লো।

আমাদের পাড়ারই প্রান্তে এক নির্জন সন্ধ্যায় তাকে ঘিরে ধরলো একদল শিবিরের কর্মী (শুনেছি এদের সঠিক নাম রুকন, কর্মী নয়)। এরপরই শুরু হ'লো অমানুষিক প্রহারের পালা। প্রায় ঘণ্টাখানেক নাকি চলে এ বর্বরতা। আশেপাশের লোকজন মুমূর্ষু ছেলেটাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। প্রায় দু'সপ্তাহ মৃত্যুর সাথে লড়ে অবশেষে হার মানতে হ'ল তাকে।

এত সহজ, সরল একটা ছেলের ওপর কেন ওদের এতো অন্ধ ক্রোধ ছিলো, তা আমরা হয়তো কখনোই জানতে পারবো না। একবার শিবিরে যোগ দিলে তাদের ত্যাগ করা কি ইসলাম ধর্ম ত্যাগের মতোই ক্ষমার অযোগ্য অপরাধ? যার জন্য প্রাপ্য চরম শাস্তি?

নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক মহাশয় হয়তো এসব ঘটনাকে অত "কালো" মনে করেন না। তিনি যে জামাতীদের সমাবেশে ষোলই ডিসেম্বরকেই কালো দিবস বলে আসেননি তাতেই আমাদের খুশী থাকা উচিৎ। আর পঁচিশে মার্চ কিংবা একুশে ফেব্রুয়ারী কে এ পাঁকের মধ্যে নাই বা টেনে আনলাম।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:২২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×