যদি তোমার কাছে একটা নীল শাড়ি জড়ানো আকাশ চাই- তোমার নীল সমুদ্রের ঢেউয়ে যদি ডুবতে যাই,
যদি চোখের নির্জন গভীরতায় ডুবন্ত সূর্যের মত আমিও হারাই- তবে প্রিয় জেনো-
ভালোবাসা তোমার জন্য।
ইটের দালানে জন্ম আমার,
শক্ত কংক্রিটের রাস্তায় পদধূলি নিঃস্বার,
প্রকৃতির চরণে ঠাই হইনি,
তার নরম মাটির স্পর্শও পাইনি-
কেবল ছুয়েছে আমায় নরম দুটি ঠোঁট,
রঙিন সিক্ত বসন্তের রোদ,
তাই, যা কিছু সুন্দর!
কেবল তোমাতেই আবদ্ধ-
অপরূপ চাঁদ দেখিলেও বলি-
তুমি চন্দ্রের ন্যায়,চন্দ্রাহত।
শহুরে শিকলে আমার এক টুকরো আকাশ ও বন্দী,
তাই তো শাড়ির আঁচলে ভীষণ আসক্তি,
শব্দ সুন্দর তোমার শ্রী রূপে,
কবিতা হউক শুধু তোমার নামে।
অনন্তকাল বন্দী হতে পারি, যদি তুমি দাও আকাশ-
এক টুকরো নীল শাড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



