নিজের খেয়াল রেখো, সময়ের আবছায়ায় ব্যস্ততার দুপুরে,
যখন তুমি হবে মধ্য বয়সী নারী- আকুন্ঠ ভরা যৌবনে।
যখন তুমি অন্য কারো বুকে, চওড়া কাধ, শক্ত হাত, তোমার নরম গালে রুক্ষ ঠোঁট গুলো অবিরাম চুমু খেয়ে যাবে,
তুমি নিশ্চয়ই নিষেধ করবে না, ইচ্ছে না হলেও ঠোঁটে ঠোঁট রেখে দিব্যি মানিয়ে নিবে,
মনে না হউক, শরীর ঠিক সয়ে নিবে- নখের দাগ, আঙুলের ছাপ,
কখনো নিজের অজান্তে দু' ফোটা অশ্রু ঝরাবে!
সে যখন জানতে চাইবে, কেন কাদছ?
তুমি কি আমাদের কথা বলবে তাকে? নাকি মিথ্যার ছলনায় সুখের কান্না বলে আমাকেও আড়াল করে নিবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



