somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারিয়ে যাওয়া বন্ধুরা...

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল প্রয়াত বন্ধুদের কথা
বেশ মনে পড়ে।
বয়স হয়েছে, সেটা একটা কারন,
আরেকটা কারন, বয়স এমনও বেশি হয়নি,
যে বয়সে মানুষ সব ভুলে যায়।
কিছু বন্ধু অবশ্য অল্প বয়সেই
ভুলে যাবার রোগে আক্রান্ত হয়েছিল,
যেমন এক বন্ধুর কথা মনে পড়ে,
যাকে কোন রূপবতী রমণী নাম জিজ্ঞেস করলে
সে বেমালুম ভুলে যেত নিজের নাম,
তবু রূপবতীদের নিরাশ করতে নেই, কিছু ত বলতে হয়,
সে নামের বদলে ফোন নম্বর বলে দিত,
ভাগ্য ভালো ওটুকু তার মনে ছিল।
কোথায় হারিয়ে গেল সেই বন্ধু- তাকে আর দেখতে পাই না।

আরেক বন্ধু ছিলেন, যিনি খুব ভোরে
ঘুম থেকে উঠতেন, রুমমেটদের বিবস্ত্র দশায়
আবিষ্কার করবেন বলে,
নিউটন-আইনস্টাইন সব আবিষ্কার সেরে
মারা গেছেন, তাই তিনি এই নতুন আবিষ্কারের নেশায়
জেগে উঠতেন। প্রয়াত হবার পর জানলাম,
তিনি নিজেকে অন্যের আবিষ্কারের বস্তু হওয়া থেকে
বাঁচাতে জাগতেন রোজ ভোরে।
কোথায় হারিয়ে গেল সেই বন্ধু- তাকে আর দেখতে পাই না।

আরেকজন ছিলেন এককাঠি সরেস-
চেনা কেউ দাওয়াত করলে লোকে
আসবাব কেনে, কেউ কেনে হাঁড়িকুঁড়ি,
কেউ নগদ পয়সা খামে পুরে দেয়,
তিনি ড্রয়ার খুলে কিছু বের করতেন, সেটা টাকাপয়সা নয়,
তারপর সযত্নে খামে পুরে উৎসবের কেন্দ্রে বসে থাকা
পুরুষের হাতে তুলে দিয়ে দার্শনিকের মতো
কাব্যিক গলায় বলতেন, যুদ্ধের ময়দানে মাথা উঁচু করে
বাঁচতে হবে, কেবল শক্তি নয় সবুর করতে হবে,
কেউ কোনদিন জানতে চায়নি কীসের যুদ্ধ কার মাথা
আর কেমন সবুর- তবে এক খতনার দাওয়াতে
তিনি ভুলক্রমে আক্রমণের মুখে পড়েছিলেন-
"আংকেল বে_ন আনছে..." বলে চিৎকার করা
নিতান্ত নির্বোধ ও হবু পুরুষকে তিনি বলেছিলেন,
"বড় হ হা_মজাদা"- অবশ্য আরও অনেক
ভাষা ও শব্দে তার দখল ছিল,
যেগুলো স্কুল-কলেজ-আর সামাজিক প্রতিষ্ঠানে
কোনদিন কেউ শেখাতে পারেনি, পারবেনা।
কোথায় হারিয়ে গেল সেই বন্ধু- তাকে আর দেখতে পাই না।

আজকাল তাদের আর দেখতে পাই না।
বিবাহিত এবং নিতান্ত সভ্য সুধীজনের ছবিতে
তাদের মতো কাউকে কাউকে দেখি বটে,
কিন্তু কোথায় হারিয়ে গেল সেই বন্ধুরা-
তাদের যে আর দেখতে পাই না!
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×