somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসবের প্রতিবাদ করা অবশ্যকর্তব্য।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম প্রেম করেছেন?? মুর্খতা কিংবা দু:সাহস কোথায় গিয়ে ঠেকলে একজন নবীর ওপর বিবাহ বহির্ভুত নষ্টামীর মিথ্যা অভিযোগ আনা যায়!! সুরা ইউসুফ জুড়ে এই নবীর পবিত্রতা ও সচ্চরিত্রের ভূয়সী প্রশংসা করছেন স্বয়ং আল্লাহ তা’আলা। বিষদ বিবরণ রয়েছে তাঁর চরিত্র হেফাজতের সফল যুদ্ধের বিরত্বগাঁথা। অথচ উক্ত ঘটনাকে বলা হচ্ছে ‘অমর প্রেম কাহিনী’! জুলায়খার নোংরামীর প্রস্তাব অমর, নাকি ইউসুফ আঃ এর পবিত্রতা? পথভ্রষ্ট ইরানী শিয়াদের নির্মিত ফার্সী ফিল্ম বাংলায় ডাবিং করে প্রচার করছে এসএ টিভি। এই ফিল্ম সম্পর্কে মুসলিম বিশ্বের বড় বড় স্কলারগনকে প্রশ্ন করা হলে তাঁরা একবাক্যে এই ফিল্ম প্রস্তুত ও প্রদর্শন করাকে হারাম ও কুরআন বিকৃতি বলে অভিহিত করেছেন।

প্রথমত: নাটক সিনেমা মানেই খেল তামাশা ও কল্পিত গল্প। চরিত্রের প্রয়োজনে অনেক মুখরোচক অবাস্তব ডায়ালগ দরকার হয় এইসবে। করতে হয় অনেক কৃত্রিতমা ও লৌকিকতা। যার কোনটিই কোন নবীর শানে বেমানান। অথচ এর সবই করা হয়েছে ইউসুফ-জুলেখা সিরিজে।

দ্বিতীয়ত: এই সিরিজে ভুল ও মিথ্যা তথ্যে ভরপুর। এতে উপস্থাপিত অনেক কাহিনীই কুরআনের বিপরীত। যেমন (ক) ইউসুফ আ: এর ছোট ভাইকে তাঁর সৎ ভাইরা নিজেরাই ইউসুফ আ: এর কাছে বিক্রি করেছেন বলে ফিল্মে প্রদর্শিত হয়েছে। (খ) ইউসুফ আ: কে ফিরআউনদের যুগের বলে সাব্যস্ত করা হয়েছে। (গ) ফিরআউনদেরকে তাওহীদবাদী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর সবই মিথ্যাচার এবং কুরআন বিকৃতি।..

তৃতীয়ত: পৃথিবীর যে কোন ব্যক্তিকে আল্লাহর যে কোন নবীর আকৃতিতে উত্থাপন করা নবীদের মর্যাদার চরম অবমাননা। নবীগনের চরিত্রের কোন নকল হতে পারে না। সেখানে সিনেমার একজন ফাসেক নায়ককে আল্লাহর নবীর আকৃতি ও চরিত্রে উপস্থাপন নবীর শানে চরম ধৃষ্ঠতা ছাড়া কি হতে পারে? এর ফলে নবীদের প্রতি মানুষের আকাশচুম্বী শ্রদ্ধাবোধ কমে যাবে।

চতুর্থত: এসব ফিল্মে কিছু লোক কাফেরদের চরিত্রে অভিনয় করতে গিয়ে কাফেরদের স্থালাভিষিক্ত হয়ে তাদের গর্হিত কথা ও কাজের নকল করতে হয়! নবীদের ওপর মিথ্যারোপসহ নানা আপত্তিকর কথা বলতে হয়! এসব কথা কাফেরদের উক্তির স্রেফ বর্ণনা হিসেবে বলা হয় না, রীতিমত কাফের সেজে বলা হয়!! বিষয়টি চরম জঘন্য। যেই অভিশপ্তদের নামে নামকরণও চরম নিন্দনীয়, সেই কাফেরদের আকার ধারণ ও তাদের স্থলাভিষিক্ত হয়ে অভিনয় করা রীতিমত দু:সাহস এবং মারাত্মক দায়িত্বজ্ঞানহীনতা জঘন্য অপরাধ।

অনেকে মনে করেন, এসব ফিল্ম প্রচারের ফলে নবীদের ইতিহাস মানুষ যতোটা রপ্ত করতে পারবে ততোটা নিছক ওয়াজ-আলোচনা দ্বারা সম্ভব নয়। একথা আংশিক সত্য হলেও এর ক্ষতিকর দিকগুলো অনেক ভয়াবহ। তাছাড়া আল্লাহর নবীগনের কেউ দ্বীন প্রচারে এ ধরণের ভ্রান্ত পদ্ধতি অবলম্বন করেননি। অথচ তাঁরা সকলেই যুগে যুগে তাঁদের দাওয়াতী কাজে সফল হয়েছেন। পক্ষান্তরে এসব ফিল্ম দেখে কেউ মুত্তাকী হয়ে গেছে কিংবা কোন অবিশ্বাসী ঈমান এনেছে- এমন কোন নজীর নাই! অনেকে মনে করেন, কিরণমালা আর হিন্দি ফিল্মের চেয়ে তো ভালো! প্রিয় বন্ধু, কিরণমালার মুকাবেলা ইউসুফ-জুলেখা দিয়ে নয়। এসব আদর্শ ও চিন্তার দৈন্যতার ফসল।

মূলত: নাটক-সিনেমার মতো বাস্তবতাবিবর্জিত নেকামো আজ আমাদের জীবনের অংশ। তাই সবকিছুকেই সিনেমার আয়নায় দেখতে চাই। দ্যা ম্যাসেজ কিংবা ইউসুফ-জুলেখা সিরিজ- নিজেদের সিনেমা দেখার নিষিদ্ধ খাহেশ পুরা করার উছিলা মাত্র। শয়তানের নেক সুরতে ধোঁকা। বাংলাদেশের কোন টিভি চ্যানেল ইতিপূর্বে এমন ধৃষ্টতা দেখানোর দু:সাহস করেনি। আসুন, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করি। এসএ টিভির এই ফিল্ম প্রদর্শন বন্ধ করা হোক।







সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×