somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরই নাম মানবতা!

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতার দেয়াল যে এখনো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তা সাভার ট্র্যাজেডির দিকে তাকালে পরিষ্কার হয়ে যাবে। যারা সাভারের ধ্বংসস্তূপ দেখতে এসেছিলেন তারা অবশ্যই এই জিনিসটি উপলদ্ধি করেছেন। খেটে খাওয়া মানুষ কাজে না গিয়েও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। বাঁচিয়ে আনতে চেষ্টা করেছেন ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা মানুষগুলোকে।

‘মানুষ মানুষের জন্য’এই কথাটি যথার্থ মূল্যায়ন করতে সক্ষম হয়েছেন সাভারবাসী। ধ্বংস স্তূপ থেকে শুরু থেকে এ পর্যন্ত যতগুলো জীবিত মানুষ উদ্ধার হয়েছে এর বেশিরভাগ কৃতিত্বের দাবিদার সাভারবাসী। আহত অবস্থায় যাদের উদ্ধার করা হয়েছে তারা সবাই সাভারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উদ্ধার তৎপরতায় এখনো তারা দিন রাত কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, সামান্য উর্পাজন করা মানুষেরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ধ্বংসস্তূপে আটকে থাকা স্বজনদের প্রতি।

এমনি একজন মো. সাজিম খুদে ব্যবসায়ী, দিন আনে দিন খায়। তিনিও তার দিনের উপার্জন নিয়ে চলে এসেছেন এনাম মেডিকেলের সামনে। একটি প্ল্যাকার্ড টানিয়ে জোরে জোরে চিৎকার করে বলছেন, ভাই! আসুন এখান থেকে ফ্রি মোবাইল করুন, যতক্ষণ খুশি ততক্ষণ, কোনো টাকা লাগবে না।

কথা হয় সাজিমের সঙ্গে। তিনি বলেন, “ভাই সবাই খাবার নিয়ে এসেছে, এখানে খাবারের কোনো অভাব নেই। তাই আমি একটু ব্যতিক্রমভাবে সহযোগিতা করতে চাই আটকে পড়া স্বজনদের।”

তিনি বলেন, “ভাই এখানে বেশির ভাগ মানুষ গ্রাম থেকে এসেছেন। অনেকে কোথায় গিয়ে ফোন করতে হবে তাও জানেন না। তাই তাদের একটু সহযোগিতা করতে পারলে আমি চিরকৃতজ্ঞ থাকবো।”

রিকশা চালক শরিফুলের গ্রামের বাড়ি রংপুর। তিনি সাভারে রিকশা চালান। সাভার ব্যাংক টাউন থেকে অধরচন্দ্র কত দিতে হবে জানতে চাইলে রিকশা চালক বলেন, “যা হয় দিয়েন, না দিলেও সমস্যা নেই। উঠেন অধরচন্দ্র নামিয়ে দেব।”

যেতে যেতে কথা হয় রিকশা চালকের সঙ্গে। তিনি বলেন, “ভাই রিকশা জমা ও সামান্য কিছু টাকা হলেই আমার দিন চলে যাবে। কত মানুষ কত টাকা দিচ্ছে আমি না হয় একটু শ্রমই দেব।”

তবে রিকশা চালক জানান, প্রথম দিন উদ্ধার কাজে গিয়েছিলাম এর পরে আর যেতে পারিনি ভাই কাজ না করলে সংসার চলে না এ জন্য আর যাওয়া হয়নি। তবে আটক অনেক স্বজনকে আমার গাড়ি দিয়ে নামিয়ে দিয়েছি ভাড়া নিইনি বলে তিনি জানান।

শুধু সাজিম আর শরিফুল নয় এ রকম হাজার হাজার খেটে খাওয়া মানুষ তাদের সবকিছু দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাভার ধ্বংসস্তূপে আটকে পড়া শ্রমিক ও তাদের স্বজনদের দিকে।

তবে ক্ষমতাসীনদের ছায়াতলে থাকা রানার বিচার ও খেটে খাওয়া মানুষের জীবন নিয়ে আগামীতে এ রকম দৃশ্য আর দেখতে না হয়, এমনটিই সরকারসহ সংশ্লিষ্ট সবার কাছে প্রত্যাশা সাভারবাসীর।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×