somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ সদস্যদেরকেও হুমকি দিচ্ছেন রিমান্ডের আসামি রানা...

০২ রা মে, ২০১৩ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুলিশ সদস্যদেরকেও হুমকি দিচ্ছেন রিমান্ডের আসামি রানা প্লাজার মালিক সোহেল রানা।তিনি বলছেন, একদিন না একদিন জেল থেকে বের হবো। সেদিন কাউকে ছাড়বো না। যাদের কারণে মায়ের লাশ দেখতে পারলাম না তাদেরকে দেখে নেবো। পুলিশের সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, রানা বলেছে- পলাতক থাকা অবস্থায় মা মারা গেছেন। তাকে দেখতে যাওয়ার ইচ্ছা ছিল। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ভয়ে যেতে পারিনি।
আদালত চত্বরে দাঁড়িয়েও গতকাল সে এসব কথা উচ্চারণ করেছে বলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন। ১৫ দিনের রিমান্ডের দ্বিতীয় দিনে পুলিশকে রানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে রানা জানায়,এক বন্ধুকে পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় করিয়ে দিয়ে গার্মেন্ট মালিকদের সামনে তার মতামত নেয়া হয়। আর প্রকৌশলীবেশী ওই বন্ধুর কারণেই ঘটে ইতিহাসের নৃশংসতম ট্র্যাজেডি।
জিজ্ঞাসাবাদে রানা জানায়, রাজ্জাক আমার শিখিয়ে দেয়া কথাগুলো গার্মেন্ট মালিকদের বলে। গার্মেন্ট মালিকদের রাজ্জাক জানায়, আমি ভালভাবে ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করেছি। কেবল পিলারে সামান্য ফাটল ধরেছে। দেয়ালে আংশিক প্লাস্টার খুলে গেছে। রাজমিস্ত্রি দিয়ে আস্তর করিয়ে নিলে ১০০ বছরে ভবনের কিছু হবে না। রাজ্জাকের ওই আশ্বাসেই গার্মেন্ট মালিকরা কর্মীদেরকে কাজ করাতে বাধ্য করেন।
রানার বিষয়ে গার্মেন্ট মালিকদের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, কেবল রানা প্লাজার গার্মেন্ট কারখানাগুলোই নয়- সাভারের অন্য গার্মেন্ট কারখানাগুলোর ওপরও নিয়ন্ত্রণ ছিল রানার। জোর করে টাকা না দিয়েই কারখানার ঝুট নিয়ে যেতেন। নানা ধরনের হয়রানি করতেন কারখানা মালিকদের। নাম মাত্র মূল্য দিয়ে কাটা কাপড় নিয়ে যেতেন। ১ লাখ টাকার কাপড়ের দাম দিতেন ২০ হাজার টাকা। ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসবে বিনামূল্যে তৈরী পোশাক নিয়ে যেতেন। হঠাৎ ফোন করেই বলতেন- আমার ১০০ পিস টি-শার্ট বা ১৫শ’ পিস গেঞ্জি লাগবে। তার ভয়ে পোশাক শিল্পের মালিকরা তটস্থ থাকতেন।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×