আমি বাঁচতে চাই
পৃথিবী, পাখি, প্রকৃতির মত।
আমি বাঁচতে চাই
যেভাবে বেঁচে আছে বিশুদ্ধ আত্নাগুলি।
আমি বাঁচতে চাই
যে বাঁচাতে মরে গেলেও সবাই স্মরন করে।
লাঞ্ছনা আর বঞ্চনার মাঝে আমি দিন কাটাতে চাইনা।
আমি বাঁচতে চাই বাঁচার মত বাঁচতে।
আমি এমন করে বাঁচতে চাই
যেন পৃথিবীর সবাই দেখলে হিংসে করে।
আর নিজেকে উৎসর্গ করতে চাই
পৃথিবী, পাখি, প্রকৃতি ও বিশুদ্ধ আত্নার প্রতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






