চলতি মৌসুমে চা উৎপাদনে ল্ক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে উৎপাদক মহল আশা প্রকাশ করেছেন। চা উৎপাদনে অনুকুল আবহাওয়া ও প্রয়োজনীয় বৃষ্টিপাতের ফলে গত বছরের চেয়ে চলতি বছরে অধিক উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
অনাবৃষ্টি ও দীর্ঘস্থায়ী খরা ও বৈরী আবহওয়ার কারনে গত মৌসুমে ৬০ মিলিয়ন কেজি ল্যমাত্রা নির্ধারন করলেও ৫৩·২৭ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়। যা ল্ক্ষ্যমাত্রার চেয়ে ৭ মিলিয়ন কেজি কম। তবে এবছরে অনুকুল আবহাওয়া মৌসুমের শেষ পর্যন্ত থাকলে ল্ক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মৌসুমের শুরু মার্চের শুরুতেই পাতা চয়নের কাজ শুরু হয়েছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত খরা দেখা দিলেও দীর্ঘস্থায়ী না হওয়ায় এবং প্রয়োজনীয় বৃষ্টিপাতের ফলে যথাসময়ে উৎপাদন শুরু হয়েছে।
বাংলাদেশ চা বোর্ড (পিডিইউ) সুত্রে জানা যায়, বিগত বছর গুলোতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বালিশিরা, মনু, ধলই ও লস্ড়্গরপুর ভ্যালীতে বৈরী আবহওয়া,দীর্ঘ মেয়াদী খরা ও রেড স্পাইডারের আক্রমনের ফলে সিলেটের চা বাগান গুলোতে উৎপাদনের ল্ক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও চলতি বছরে তা কাটিয়ে উঠতে পারবে। গত ২০০৫ সালে অবশ্য সাম্প্রতিক কালের উৎপাদন রেকর্ড করা হয়েছিল ৬০·১৪ মিলিয়ন কেজি চা। দেশের ১৬৯ টি চা বাগানের মধ্যে চায়ের রাজধানী খ্যাত ২টি পাতা একটি কুঁড়ির দেশ শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলায় রয়েছে ১০৯ টি চা বাগান।
চা বাগান এলাকায় মৌসুমের শুরুতে প্রয়োজনীয় বৃষ্টিপাত ও অনুকুল আবহাওয়া মৌসুমের শেষ অব্দি থাকলে অধিক উৎপাদন বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্ট মহল। সংশ্লিষ্টরা জানান, বিগত বছরগুলোতে প্রচন্ড গরম, দীর্ঘ মেয়াদী খরা ও বৈরী আবহাওয়ার কারনে চা উৎপাদন ল্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়। এবছরের মার্চ মাস থেকে প্রয়োজনীয় বৃষ্টিপাত, অনুকুল আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমন না থাকায় উৎপাদন গত বছরের চেয়ে অধিক হওয়ার ধারনা করছেন সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষ। প্রতি বছর দেশের সবকটি চা বাগান থেকে গড়ে ৫৫মিলিয়ন থেকে ৬০ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়। উৎপাদনের দুই তৃতীয়াংশ আভ্যন্তরীন বাজারে ও এক তৃতীয়াংশ বিদেশে রপ্তানী হয়ে থাকে।
আলোচিত ব্লগ
আমি টুপ করে চলে আসবো

আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন
রুবা

রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন
প্রথম .........।

আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।
কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন
সমুদ্রের নীল খাম
এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।