somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কোন আগামীর অপেক্ষায় আমরা ?? X(( X((

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা দেশে প্রায় সকল জেলাতে নৈরাজ্য লোমহর্ষক পরিস্থিতি। কোথাও পুলিশ, কোথাও বিজিবি, কোথাও শিবির মারা পড়ছে । কোথাও সরকার দলীয় ২ জন'তো কোথাও বিরোধীদলীয় ১৭জন। টি ভি চ্যানেল গুলো কোন এক বিশেষ ধরনের নিরপেক্ষীয় আচরণে শুধুই গাড়ি পোড়ানো আর বিজিবি'র কাভারেজ থাকলেও, মারা পড়া কর্মীরা খুব একটা জায়গা পায় না কাভারেজে মৃতের সংখ্যা গণনা ব্যতীত। হয়তোবা গাড়ি গুলোর দাম পোড়া দেহ বা গিলু উড়ে যাওয়া দলীয় কর্মী গুলোর থেকে বেশীই দামী। কর্মী গুলো হয়তোবা কখনই মানুষ নয় , হয়তোবা রক্তে মাংসে গড়া দেহ ছিল,কারও পরিবারের সর্বমুল,সর্বকুল।তবুও কিন্তু তারা শুধুই দলীয় কর্মী !

সারা শহরে নিরবিচ্ছিন্ন প্রশাসনিক নিরাপত্তার বেষ্টনী এতই কঠোর ছিল যে সারা দেশে যাই হোক না কেন শহর টা এখনও নিরাপদ । তার মধ্যেও গাড়ি পোড়ানো আর গাড়ির নেমপ্লেট সহ টি ভি কাভারেজ পাওয়া দেখে মনে হল এতো "চমৎকার নৈরাজ্য উপস্থাপন" ।হয়তো সত্য নাহ্য সাজানো। ভালো হয়েছে ! ভালো লেগেছে ! পলিটিসিয়ানরা এটাই করেন, এটাই পলিটিক্স !

তবুও,এতদিন গাড়ি পুড়লেও কোথাও গাড়ির ভেতরে মাংস পোড়ার গন্ধ না মেলায় মনে হয়েছিল, যাহ ! বিরোধী দল বা সরকারী দল , নাটক করুক আর যাই করুক এখনও মানুষের জন্য কিছুটা হলেও দরদ বাকি আছে তাদের।

সন্ধ্যের পর থেকে অনেকক্ষণ নির্বাক হয়ে রইলাম !!
ব্রিফিংএ ,শাহবাগে গাড়িতে আগুন, ১৯ জন হাসপাতালে ভর্তি , তিন জনের অবস্থা আশংক্ষাজনক !!

শাহবাগের মত নিছিদ্র নিরাপত্তা বেষ্টনীর ভেতরে থাকা গোল পয়েন্টে এই রকম হত্যাযজ্ঞ ! সরকারদলীয় নাটক নাহয় বিরোধীদলীয় নৃশংসতা। আমরা আসলেই কি কোন মানব সভ্যতায় বাস করছি ? বাস করলে এটাকে কি সভ্যতা নামকরণ করা হবে ??

২তি,১৭ টি, ২৩ টি , ১৯ টি প্রাণ ঝরে গেল। আরও শ'খানেক ঝরার পথে ।

সরকার নির্বিকার, বিরোধী দল নির্বিকার।
বিরোধী দলের আরও কঠোর কর্মসূচীর ঘোষনা,সরকারী দলের নির্লজ্জের মত বিরোধী দলকে রাজপথে সহিংসতার আহ্বান ।কেউ কারও জায়গা থেকে নড়তে অনড়। ক্ষমতার জন্য এরা এতটাই মানসিক ভাবে বিকলাঙ্গ হয়ে পড়েছে যে ,দেশের মানুষ আর এদের কাছে মানুষ বলে একটা প্রনি হিসেবেও বিবেচ্য হচ্ছে না।

আমরা কোন পথে আসলে এগুচ্ছি ?? আমাদের আগামী কি তবে শুধুই কুকুর আর হায়নাদের ক্ষমতা লিপ্সার শেষ তলানি হয়ে বিলীন হয়ে যাবে ? আমাদের কি তবে কিছুই করার নেই ??
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×