দীর্ঘ এক মাস রোজা রাখার পর স্বভাবতই সবার শারিরীক ওজন কিছুটা কমে যাওয়ার কথা ছিল। কিন্তু একমাস রোজা রাখার পর আজকে রাত ১১.২৪ টায় ঢাকাসহ আশপাশের এলাকাগুলো কেঁপে উঠলো কেন? তাহলে কি আমাদের সিয়াম সাধনায় কিছুটা ঘাটতি ছিল, নাকি ঈদের আনন্দে নাচগান একটু বেশি হয়ে যাচ্ছিল? যা হোক, ভূমিকম্পের পর রাত ১২ টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অফিসে গিয়েছিলাম। কথা হলো আবহাওয়াবিদ মজিদুল ইসলামের সাথে। আবহাওয়া অফিসের গবেষণার রিপোর্ট অনুযায়ী প্রতি ২০০ বছর পর পর একটা বড় ধরনের ভূমিকম্প হয়। বাংলাদেশ এবং তার আশেপাশের এলাকায় ১৭৬৭ সালের পর আর কোন বড় ধরনের ভূকম্পন হয়নি। সুতরাং আবহাওয়াবিদদের গবেষণা এবং ধারণা অনুযায়ী ২০০ বছর অতিক্রম হওয়ায় বাংলাদেশ এবং এর আশেপাশে বড় ধরনের একটা ভূমিকম্পের সম্ভাবনা থেকেই যায়। তবে ছোট বা বড় যেই ধরনের ভূমিকম্পই হোকনা কেন, তাৎক্ষনিকভাবে আত্বরক্ষার জন্য আমাদেরকে যেইটা করতে হবে তা হলো-- রুমে অবস্থিত শক্ত কোন টেবিল বা খাটের নিচে অবস্থান নিতে হবে। অথবা পিলারের পাশে অবস্থান নিতে হবে। কোন মতেই সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে নামার চেষ্টা করা যাবেনা। তাতে করে সিড়ি বা রুমের জানালার গ্লাস ভেঙ্গে আহত হওয়ার সম্ভাবনা থাকে। তবে সুযোগ থাকলে ফাকা যায়গায় অবস্থান নিয়ে ফেলতে হবে, এটা সবার জানা। তবে নিয়মিত ভূমিকম্প হতে থাকলে, মানুষজন ঢাকা শহরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে, তাতে ঢাকা শহর কিছুটা ফাঁকা হলেও হতে পারে। তবে এটা আমাদের কাম্য নয়। যা হোক সবশেষে তাই রইলো ভূকম্পিত ঈদ শুভেচ্ছা।।।
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।