somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো সম্পাদককে তলব করে ব্যবস্থা গ্রহণের দাবি---প্রকাশিত রিপোর্ট নিয়ে সংসদ হঠাৎ উত্তপ্ত

২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসদ ও সংসদ সদস্যদের নিয়ে সম্প্রতি কয়েকটি পত্রিকায় প্রকাশিত রিপোর্ট নিয়ে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ অধিবেশন। পৌনে দুই ঘণ্টারও বেশি সময় ধরে স্পীকার, মন্ত্রীসহ সরকারী দলের অধিকাংশ সিনিয়র সদস্য কিছু গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন।
তাঁরা সবাই অবিলম্বে সংসদ ও সংসদ সদস্যদের জন্য প্রাধিকার আইন (প্রিভিলেজ এ্যাক্ট) প্রণয়নের দাবি জানিয়ে বলেন, তথ্যসন্ত্রাসের মাধ্যমে জনপ্রতিনিধি, সংসদ ও গণতন্ত্রকে হেয় করে অগণতান্ত্রিক-অসাংবিধানিক শাসন কায়েম করার ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে প্রথম আলো পত্রিকাটিকে অভিযুক্ত করে তাঁরা পত্রিকাটির সম্পাদককে সংসদে তলব করে ব্যবস্থা গ্রহণের জন্য স্পীকারের প্রতি দাবি জানিয়ে বলেন,
২১ আগস্টের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এবং সাপ্তাহিক একতা থেকে কিভাবে ওই সম্পাদক কোটি কোটি টাকার মালিক হলেন তদন্ত করে সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। তাঁরা প্রশ্ন করেন, এ সংসদ কী এতই অসহায় ও দুর্বল যে, তার মর্যাদা ও অধিকার রৰা করতে পারবে না? মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে সংসদ ও এমপিদের জনগণের কাছে অগ্রহণযোগ্য ও হেয়প্রতিপন্ন করার সঙ্গে জড়িত গণমাধ্যমের বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তাঁরা। জবাবে স্পীকার এ্যাডভোকেট আবদুল হামিদ গণমাধ্যমের প্রতিনিধিদের সংবাদ পরিবেশনের ৰেত্রে আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এভাবে ইচ্ছাকৃতভাবে সংসদ ও এমপিদের হেয়প্রতিপন্ন করার প্রচেষ্টা ঠিক নয়। সংসদ ও এমপি না থাকলে তো গণতন্ত্র থাকে না। তবে কী উদ্দেশ্যে এটা করা হচ্ছে? জনগণের প্রতিনিধিকে হেয়প্রতিপন্ন করার অর্থই হচ্ছে জনগণকেই হেয় করা।
মাগরিবের নামাজের বিরতির পর সরকারী দলের সংসদ সদস্য নুরম্নল ইসলাম সুজন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত 'প্রাথমিক ও গণশিৰা মন্ত্রী তোপের মুখে' এবং জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু সম্প্রতি প্রথম আলোতে 'এমপিদের ট্যাঙ্মুক্ত গাড়ি ও আয়করমুক্ত সম্মানী এবং আইনপ্রণেতাদের আইন প্রণয়নে আগ্রহ নেই' শীর্ষক দুটি সংবাদের প্রতিবাদ জানিয়ে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখার পরই এ দীর্ঘ বিতর্কের সূত্রপাত হয়। এ নিয়ে বিরোধী দলবিহীন নিষপ্রাণ সংসদ হঠাৎ করেই উত্তপ্ত ও প্রাণবনত্ম হয়ে ওঠে।
প্রায় পৌনে দুই ঘণ্টা সময় ধরে চলা এ অনির্ধারিত আলোচনায় স্পীকার এ্যাডভোকেট আবদুল হামিদ ছাড়াও অংশ নেন প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও জাসদের মঈনউদ্দীন খান বাদল। অধিকাংশ বক্তারই অভিযোগ ছিল প্রথম আলোর বিরম্নদ্ধে।
বিতর্কে অংশ নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক থাকা বাঞ্ছনীয়, শত্রম্ন মনোভাবাপন্ন অবস্থা কারও কাম্য নয়। সংসদ জনগণের কাছে দায়বদ্ধ। জনগণ মিডিয়ার মাধ্যমে সংসদের কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি বলেন, সকল সংবাদপত্র বা সাংবাদিক নয়, কতিপয় সংবাদপত্র ও সাংবাদিক সংসদ ও এমপিদের কর্মকা- নিয়ে প্রশ্ন তুলছেন, হেয় করার চেষ্টা করছেন_ যা মোটেও ঠিক নয়। তিনি প্রশ্ন রেখে বলেন, এমপিরা তাঁর নির্বাচনী এলাকায় হেঁটে উন্নয়ন করবেন, আর সরকারী কর্মকর্তাসহ অন্যরা গাড়ি নিয়ে চলবেন এটা কেমন কথা? বিলাসের জন্য নয়, গাড়ি দিলে এমপিরা নির্বাচনী এলাকায় কার্যকর ভূমিকা পালন করতে পারবেন।
তিনি বলেন, সংসদ সম্পর্কে যা লেখা হয়, তা আদালত সম্পর্কে লেখা হলে ওই গণমাধ্যম ও সাংবাদিকের বিরম্নদ্ধে আদালত অবমাননার মামলা হতো। সংসদ সর্বজনীন ৰমতার অধিকারী হবেন অথচ সেই সংসদ তাঁকে রৰা করতে পারবে না, আইন থাকবে না_ এটা হতে পারে না। সার্বভৌম সংসদের এমপিদের অধিকার থাকবে না_ এটাও হতে পারে না। জাতীয় সংসদ ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকতে পারে না। সংসদ ও সংসদের স্পীকারকে অপমান করে গণতন্ত্র রৰা করা যায় না। গণতন্ত্রের বিপরীতে অবস্থান নিয়ে কোন স্বৈরতন্ত্র কায়েমের লৰ্যে কেউ শত্রম্ন মনোভাবাপন্ন হয়ে সংবাদ পরিবেশন করলে তা কেউ মেনে নেবে না। আমরা কারও বিরম্নদ্ধে কোন ব্যবস্থা নিতে চাই না, কিন্তু ভবিষ্যতে গণমাধ্যমের সকলে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তিনি অবিলম্বে সংসদ ও সংসদ সদস্যদের অধিকার রৰায় অবিলম্বে 'প্রিভিলেজ এ্যাক্ট' প্রণয়নের দাবি জানান।
সরকারী দলের প্রবীণ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম সংসদও এমপিদের হেয়প্রতিপন্ন করতে যারা মিথ্যা সংবাদ পরিবেশন করছে তাদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, রাজনৈতিক নেতাদের বিরম্নদ্ধে ষড়যন্ত্র চলছে। যারা ওয়ান ইলেভেন সৃষ্টি করেছিল, তারাই ওই সময় রাজনৈতিক নেতাদের বিরম্নদ্ধে ষড়যন্ত্র করে একটি অগণতান্ত্রিক সরকার বসিয়েছিল। তারা এখন এমপিদের বিরম্নদ্ধে নেমেছে। জনগণের কাছে এমপিদের অগ্রহণযোগ্য করার চেষ্টা করছে।
তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে আবারও অগণতান্ত্রিক সরকার এসে ৰমতা দখল করবে। কিছু সংবাদপত্র ও বুদ্ধিজীবী নিউজ, টকশো ও সেমিনারে জনপ্রতিনিধিদের চরিত্র হনন করেন। তাঁদের জনগণের প্রতি কোন ভালবাসা বা দায়বদ্ধতা নেই। তাঁরা গণতন্ত্রকে ধ্বংস করার কাজে লিপ্ত। যারা সংবাদকে অবমাননা করে ইচ্ছাকৃতভাবে সংবাদ পরিবেশন করে তাদের বিরম্নদ্ধে ব্যবস্থা নিতে হবে। দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশনের বিরম্নদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে।
বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশে তথ্যসন্ত্রাস চলছে। এটা গণতন্ত্রের জন্য গস্নানিকর। এ সংসদ কী এতই অসহায় ও দুর্বল যে তার মর্যাদা ও অধিকার রৰা করতে পারবে না? সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ সত্মম্ভ হলেও এখন অনেকটাই পণ্যে পরিণত হয়েছে। এমনভাবে সংবাদ পরিবেশন করা হয় যাতে পাঠক ও ক্রেতা আকৃষ্ট হয়। বাংলাদেশের অনেক সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া ওয়ান ইলেভেনের পর কী ভূমিকা পালন করেছে? অনেক প্রতিষ্ঠান অসাংবিধানিক, অগণতান্ত্রিক শক্তিকে বিভ্রানত্ম করতে চেষ্টা করছে। শুধু মিথ্যাচারই করছে না, মিথ্যা, বানোয়াট ও অসৎ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা নয়। এ ধরনের কার্যকলাপের বিরম্নদ্ধে দুর্বলতা দেখিয়ে কোন লাভ নেই, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথম আলোর সম্পাদককে ডাকুন, জিজ্ঞাসা করম্নন_ ওয়ান ইলেভেনের পর আপনার ভূমিকা কী ছিল? আগে আপনার কী ছিল, এখন আপনার কী রয়েছে?
জাসদের মঈনউদ্দীন খান বাদল বলেন, স্বৈরাচারী সরকার যা প্রণয়ন করেছে, সেই ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিয়ে চলতে পারি না। জনপ্রতিনিধিদের সরকারী কর্মকর্তাদের নিচে আনা হয়েছে একমাত্র বাংলাদেশে। এভাবে চলতে পারে না। বঙ্গবন্ধুর আমলে প্রণীত ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তিনি বলেন, কিছু সাংবাদিক বন্ধুর তথ্যগত অভাব রয়েছে।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, গণমাধ্যমেরও উচিত জনপ্রতিনিধিদের সম্মান প্রদর্শন করা। তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রথম আলোতে ন্যাম ফ্ল্যাট নিয়ে এমপিদের নিয়ে ঘৃণ্য কুৎসা রটিয়েছিল। এ পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরম্নদ্ধে ওয়ান ইলেভেনের সঙ্গে জড়িত থাকার কারণে তাঁর বিরম্নদ্ধে মানববন্ধন হয়েছিল। তাঁর বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×