ব্রেকিং : শুক্রবার থেকে লাগাতার হরতাল ডেকেছে নেজামে ইসলাম। আজ সন্ধ্যা ৬ টার মধ্যে মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে এ ঘোষনা কার্যকর হবে।
-------------------------------------------------------------------
দৈনিক আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে বিভিন্ন সংগঠন, সাংবাদিক সমাজ ও নেতারা অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি জানিয়ে নিন্দা প্রকাশ করেন। বিভিন্ন এলাকার রিপোর্ট:
চট্টগ্রাম:
দৈনিক আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের পরপরই তাত্ক্ষনিক বিক্ষোভ মিছিল বের করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। মিছিলটি চট্টগ্রাম নাসিম ভবন থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদ আলম চৌধুরী রাসেল, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম তোহিদ, মাইনুদ্দীন শহীদ ও এইজচ এম রাশেদ খান।
এদিকে মাহমুদুর রহমান-এর গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম মেট্টোপরিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) আজ বিকেল ৩টায় সিএমইউজের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। উল্লেখ্য, আজ বৃহম্পতিবার সকাল ৯টায় আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় :
দৈনিক আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের পর সকাল সাড়ে ১০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সমাবেশে বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
সোনাইমুড়ী(নোয়াখালী):
দৈনিক আমার দেশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালীর সাংবাদিক নেতারা। আজ সকালে মাহমুদুর রহমানকে গ্রেফতারের পরেই নিন্দা জানিয়ে বিবৃতি দাতারা হলেন, বৃহত্তর নোয়াখালীর প্রথম দৈনিক জাতীয় নিশানের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক কাজী মো: রফিক উল্যাহ, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, দৈনিক সফল বার্তা সম্পদক লিয়াকত আলী খান, বৃহত্তর নোয়াখালী প্রেসক্লাব সভাপতি আবুল কালাম, সাধরণ সম্পাদক এম.বি আলম, চৌমুহনী প্রেসক্লাব সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি ইয়াকুব নবী ইমন, ইসলামীক টিভি নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, দৈনিক নোয়াখালী প্রতিদিনের স্টাফ রিপোর্টার আনোয়ার পারভেজ ও দৈনিক করতোয় প্রতিনিধি নাসির উদ্দিন মিরাজ প্রমূখ। বিবৃতিতে নেতারা বলেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে সরকারের শেষ রক্ষা হবে না। অতীতের ইতিহাস বলে, যারাই গণমাধ্যমের কন্ঠ রোধ করতে চেয়েছিল তাদের এক সময় পতন হয়েছে। নেতারা বলেন, আশা করি সরকারের সুদয় বুদ্ধির উদয় হবে। আর মাহমুদুর রহমানকে নি:শর্তে মুক্তি দিবে সরকার।
নাগরিক অধিকার রক্ষা কমিটির নিন্দা
নাগরিক অধিকার রক্ষা কমিটির নিন্দা:
আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার ও তাঁর সঙ্গে সাদা পোষাকধারী পুলিশ সদস্যদের দুর্ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা কমিটি। সংগঠনের আহবায়ক ফরহাদ মজহার স্বাক্ষরিত বিবৃতিতে মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়েছে। বিবৃতি হুবহু তুলে ধরে হলো- ‘দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে সকাল ৯টার দিকে সাদা পোষাকধারী পুলিশ সদস্যরা পত্রিকার কার্যালয় থেকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারের সময় তাকে কাপড় পরিধানের সুযোগ পর্যন্ত দেয়া হয়নি। এ সময় তার সঙ্গে দুর্ব্যবহার করে পুলিশ সদস্যরা। তাদের হাত থেকে পত্রিকার স্টাফরা রেহাই পাননি। নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা জনাব মাহমুদুর রহমানকে গ্রেফতার ও তাঁর সঙ্গে বর্বর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
একটি পত্রিকার সম্পাদককে তাঁর কার্যালয় থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া চিন্তা ও বিবেকের মতপ্রকাশের স্বাধীনতার ওপর রাষ্ট্রীয় আঘাত। দৈনিক আমার দেশ বর্তমান সরকারের বিভিন্ন দুর্নীতি ও অগণতান্ত্রিক আচরণের সমালোচনা বিশেষত রাষ্ট্রব্যবস্থার নাগরিক ও মানবিক অধিকার হরণকারী ভয়াবহ নির্যাতক ভ্থমিকার দিকগুলো তুলে ধরে।
মাহমুদুর রহমানের গ্রেফতারের মধ্য দিয়ে ক্ষমতাসীনরা প্রমাণ করল তাঁরা মানবাধিকার ও গণতন্ত্রের দুশমন। আমরা যে কোন নাগরিকের মত প্রকাশের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়নের নিন্দা করি এবং অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি দাবি করি।
এর আগেও মাহমুদুর রহমানকে আমার দেশ কার্যালয় থেকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে বর্বর নির্যাতন করা হয়েছিল। তাঁর প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছিল। রাষ্ট্রের এহেন আচারণের বিরুদ্ধে প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার আহবান জানাই।’
ফেসবুক ফ্যান:
মাহমুদুর রহমান arrest!!বলার কিছুই
নেই!সারা জীবন ফেরাউনের
কাহিনী পড়েছি বই তে!
হাসিনা তাকেও ছাড়িয়ে গেছে! এ এক
নব্য ফেরাউন!! সত্যের পথের
যাত্রীরা ভয় পাবেন না! একটা নতুন
সন্তানের হাসি মুখ
দেখতে হলে মায়ের প্রসব
বেদনা হবেই!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




