somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মা-বাবা যদি আমার মা-বাবা না হতো

২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি খুব সাধারণ একজন মানুষ। আট-দশটা মানুষের মতো আমারও কিছু দূর্বলতা আছে, কিছু ভাল দিক আছে। লজ্জা আছে, ভয় আছে, আছে প্রেম ও করুণা; ভরসা করার মতো কিছু যোগ্যতা। আমার বাল্য কাল আর কৈশরকালে সামাজিক বিভিন্ন নিয়মের প্রতি অশ্রদ্ধা সৃষ্টি হয়। বিশেষ করে ধনী-গরীব, নারী-পুরুষ, ধর্ম-অধর্ম এবং এ জাতীয় নানান বৈষম্য আমাকে দ্বিধা দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। আজ ভাবি, আমার মা-বাবা যদি আমার মা-বাবা না হতো তবে কেমন হতো?

যদি আমার জন্ম হতো সোনার চামচ মুখে দিয়ে! না চাইতেই পেয়ে যেতাম সব ধরণের বিলাসীতার উপকরণ। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম। সূর্যের মতো চকচকে শরীর হতো। সমুদ্রের জলতরঙ্গের মতো উদ্যামতা থাকতো প্রতি অঙ্গের খাঁজে খাঁজে। বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে পারতাম কোন রকম চেষ্টা ছাড়াই। তবে কেমন হতো? আমি সুখের সাগরে ভাসতে ভাসতে আছড়ে পড়তাম কোন এক মালবাহী জাহাজের বুকে? কিংবা হাঙ্গরের পালগুলোকে এলামেলো করে দিতাম এক পলকে? আমি হয়তো কোন আবদার করতাম, আর তা বাস্তবায়ন হতো কোন এক মুহূর্তের পিছুটান ছাড়াই। আমার বাবার বিশাল এক বাহিনী থাকতো, আমার নিরাপত্তার দিকটি দেখার জন্য। সব ধরণনের প্রসাধনী আর পোশাকের বাহারে আমার বেডরুম থাকতো সর্বদাই পূর্ণাঙ্গ। আমর ভ্রমণগলো হতো ইচ্ছেমতো, এখানে ওখানে দু’চোখ ভাসিয়ে কাঁদতে হতো না। মনটা কখনো বিষন্ন হতো না কোন কিছু না পাবার জন্য!

বরং, আমি যদি হতাম কোন কৃষকের সন্তান। ছোটবেলায় চাষবাস শিখে সারাদিন মাঠে-হাটে দিনরাত থেকে থেকে ক্ষুদ্র ঋণ কিংবা বৃহৎ ঋণের দায়ে বারবার জর্জরিত হতাম। স্ত্রী সন্তানদের ঠিকমতো দেখভাল করতে পারতাম না। তারা দিনের পর দিন কোন না কোন অজুহাতে মুখ ভার করে রাখতো আর মনে মনে ইচ্ছায় বা অনিচ্ছায় আমাকে অভিসম্পাত করতো। আমি হয়তো পাক্কা মুসল্লী হয়ে সৃষ্টিকর্তার কাছে শুধু প্রর্থনা করতাম, আমাকে ভাল রাখো, আমার স্ত্রী সন্তানদের ভালো রাখো হে স্রষ্টা, হে পরম করুণাময়। আর স্রষ্টা আমার মেয়ের অসুখ, ছেলের মৃত্যু, স্ত্রীর কঠিন ব্যামো বাধিয়ে দিতো। আমি তবুও হয়তো নতুন করে বেঁচে ওঠার স্বপ্ন দেখতাম।

আমি যদি হতাম কোন একটি দেশের সেনা প্রধানের সন্তান। ধরা যাক, ইউরোপের কোন এক দেশের নাগরিকত্ব নিয়ে যদি আমি বেড়ে ওঠতাম! আমার মা-বাবা নিবিড় মমতায় আমাকে বড় করে তুলতো। পুষ্টিকর খাদ্য, আরামদায়ক বাসস্থান, পরিমিত প্রমোদ ভ্রমণ, শারিরীক ও মানসিক পরিপূর্ণতায় আমি বেড়ে ওঠতাম। আমার আচার-আচরণ হতো ভদ্র, নম্র, মিষ্টি কথায় পরিপূর্ণ, বীরোচিত চাহনী, জ্ঞান গরীমায় অতুলনীয়। হয়তো হলিউডের কোন সিনেমায় আমি অভিনয় করতাম। সুনিশ্চিতভাবেই আমার থাকতো অনেক ফ্যান-ফলোয়ার। অনেক মেয়ে আমার ক্রাশ খেতো। কোন মেয়ে অথর্ব বা অকেজো না ভেবে পরম মমতায় জড়িয়ে ধরতো আমাকে। আমিও হয়তো জীবনের রং-রস-স্বাদ আস্বাদান করতে পারতাম তবে!

হতাম যদি আমি কোন পয়গম্বর বা নবী রাসূলের সন্তান। পবিত্র আত্মার পথে আমি ছুটে চলতাম। মহানুভবতা আর ঐশ্বরিক বাণীর পথ আমাকে ডাকতো সকালে ও সন্ধ্যায়। সামাজিক সংস্কার আর মুক্তির আন্দোলনে আমি হতাম এক অগ্র পথিক। আমি আত্মিকভাবে থাকতাম বিশুদ্ধতম এবং প্রশান্ত। আমার প্রধান শত্রু হতো পাপ আর পাপাত্মা শয়তান। আমি নিজেকে বার বার আবিষ্কার করতে পারতাম নতুন কোন ইতিহাসে, নতুন যুগের স্বাক্ষী হতে পারতাম যুগ যুগ ব্যাপী।

নিজের অবস্থান ছেড়ে নেমে এসে মানুষের ভীড়ে নিজেকে দেখবার এই যে বিপদ সংকুল পথ; আমাকে ঠিকই মানবিক সত্যের দিকে নিয়ে যায়!
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×