somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ দীর্ঘশ্বাস (অণুগল্প)

০৩ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পারমিতা রায় আমার ফেসবুক ফ্রেন্ড। তাকে আমি ভালবাসি এ কথা জোর দিয়ে বলতে পারি না। কিন্তু একটা ইনফাচুয়েশন আছে। কিন্তু কেন? সে হিন্দু, আমি মুসলিম সে জন্য নয়তো? ধারণা করা হয়, নিষিদ্ধ জিনিসের প্রতি প্রত্যেকটা মানুষের একটা অবৈধ আকর্ষণ আছে। মাঝে মাঝে আমি ধন্য বোধ করি যে আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি। কারণ মানুষ হয়েছি বলেই পারমিতাকে ভালবাসার অধিকার আমার আছে। গরু, ছাগল হলে থাকতো না। কিন্তু সে অধিকার কতটা অনধিকারচর্চা তা জানি না। প্রতিমার মত দেখতে সে। আমি যদি কোন দেবতা হতাম, তাহলে হয়তো তাকেই আমার দেবী বানাতাম। ঐ টানা টানা চোখ কত কি যে বলে যায়! আমি ভাবতেই পারি না, একটা মানুষ কি করে এত মিষ্টত্ব আর স্নিগ্ধতা ধারণ করতে পারে।

টুং করে একটা ম্যাসেজ এলো ম্যসেঞ্জারে। পারমিতার ম্যাসেজ। লিখেছে, "আমার বয়ফ্রেন্ড আছে, আপনি ভুল করছেন।" বুঝতে দেরী হলো। এই ম্যাসেজ সে আমাকে কেন করবে? কিন্তু একটু স্ক্রল করতেই দেখি আমি গতকাল রাতে তাকে ইনবক্সে লিখেছি,

আমার মানচিত্র পুড়ে যায় রক্তাভ লেলিহান শিখায়
তোমার নিরব অভিমানের পানে ছুটে যাই অবিরাম
অন্তহীন শবযাত্রায় একা।
কারণে অকারণে ডাক দেই তোমার নাম ধরে
নিস্তব্ধতায়।
আমার আর্তনাদ তোমাকে ছুঁতে পারেনি
তুমি অধরাই থেকে গেছ পারমিতা।
যে ধ্বনি চিরদিন গোপন থাকবে তোমার হৃদয়ে
কিন্তু তা তোমার জীবনে
তোমার হৃদস্পন্দনে একটি মৃদু দীর্ঘশ্বাস হয়ে থাকবে।

বেখেয়ালে ম্যাসেজটা কখন সেন্ড হয়ে গেছে, আমি বুঝতেই পারছি না। কিন্তু এখানেতো লেখা নেই আমি তাকে ভালবাসি। এখন কি রিপ্লাই দেব? মাথাটা পুরোপুরি শূন্য হয়ে গেল কিছুক্ষণের জন্য। যে ম্যাসেজ যাবার কথা না, তা চলে গেছে। সেটা নিয়ে কি আলোচনা করা যায়?

তবে বয়ফ্রেন্ড আছে মেয়েটার, জেনে অবাক হলাম। তাই সাহস করে লেখলাম, "আপনি আরেকটু সময় নেবেন? আপনাদের ব্রেক আপ পর্যন্ত না হয় আমি অপেক্ষা করলাম।"

রিপ্লাই এলো "×"

এই ক্রসের মানে হলো না। আমি কিছুটা আশাহত হলাম। কিন্তু দমে গেলাম না। লিখলাম, "আমি কি আপনার ফেসবুক ফ্রেন্ড হয়ে এই জীবনটা কাটিয়ে দিতে পারি?"

তৎক্ষণাৎ ফেসবুকে পোস্ট করলো সে,

#আমি চিরকুমারী থাকতে চাই#

কমেন্ট সেকশন অফ করা। তার কিছুক্ষণ পর আইডিটা ডিএ্যাকটিভেট করা হলো।

৫ বছর পর। আমি হসপিটালের বেডে শুয়ে আছি। একটি সড়ক দুর্ঘটনায় আমি অন্ধ হয়ে গেছি। আমাকে দেখাশুনা করছে এক নার্স। তার নাম পারমিতা রায়। সে আমার কানে কানে বলল, "আমি ৫ বছর আগে বলিউড নায়িকা দিব্যা ভারতীর ছবি প্রোফাইলে দিয়ে একটি ফেসবুক আইডি চালাতাম। আপনি আমাকে দিব্যা ভারতীয় ভেবে আমার প্রেমে পড়েছিলেন।" আমি কি বলব বুঝতে পারছিলাম না। বুকটা চমকে উঠলো। আমি হাসিমুখে বললাম, "আপনি হয়তো ভাবছেন, আমি আপনার না দিব্যা ভারতীর প্রেমে পড়েছিলাম। আর আমি বলব, আমি আপনাকেই ভালবাসি আর দিব্যা ভারতীকে আমি খুন করিনি।"

পুনশ্চ: পারমিতা রায় দেখতে হুবহু দিব্যা ভারতীর মতো দেখতে!


সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৭
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×