অবিচ্ছিন্ন নিরবতা
০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি চলে যাও দূর অজানায়
আমি এখানেই বরং শুয়ে থাকি
এই নিঃসঙ্গ খেসারি ক্ষেতে
নৈঃশব্দের কারাগারে একা;
যেখানে আনমনে উদাসী আমি
আকাশ দেখব অপলক
লাল মেঘেদের দল উড়ে যাক
উড়ে যাক নিশ্চুপ শঙ্খচিল
গম্ভীর হয়ে থাক সময়
শালিকের চোখ বিস্ময়ে
কাতর হোক অন্য কোথাও।
দূরে কোথাও মেঠো পথে
গরু নিয়ে ঘরে ফিরুক চাষী
ডালিম ফুলের মত যার হাসি।
আমি বরং সেদিকে না যাই
আমি চিন্তাশূন্য হয়ে এইখানে-
একা থাকব কুয়াশাচ্ছন্ন হয়ে।
লোকজন অভিশাপ দেয় দিক
আমি কোথাও যাবো না।
অফিসে বা বাজারে যাব না
টিভি বা মোবাইলের স্ক্রীনে
আমার তাকানোর কাজ নেই
কারও প্রশংসা বা নিন্দা
আর নয় কোন দিন
এখানেই পরিশোধ হোক
পৃথিবীর কাছে আমার ঋণ।
আমি আর চলতে চাইনা
আর ভালোবাসতে চাইনা
আর কিছু শুনতে চাইনা
আর কিছু বলতে চাইনা
আমি শুধু এই নিরবতার
অত্যাচার সয়ে মরে যাব।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন