somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিকল্পনার এ টু জেড

২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা একটা কথা প্রায়ই শুনে থাকি “একটি ভাল পরিকল্পনা কাজের অর্ধেক”। আমাদের হাতে যখন প্রচুর কাজ থাকে এবং যখন প্রচন্ড চাপে থাকি তখন আমরা একটি বিষয়ই চিন্তা করি আর তা হল কাজটি কিভাবে দ্রুত শেষ করা যায় । একটি সুন্দর পরিকল্পনার কথা আমাদের মাথায় আসে না কিংবা আমরা পরিকল্পনা করে সময় নষ্ট করতে চাই না। আশা করি সকলেই আমার সাথে একমত হবেন।

কিন্তুিষয়টি সঠিক নয় কারণ একটি ভাল পরিকল্পনা মূলত কাজের অর্ধেক।আপনি যদি পরিকল্পনা করে না এগোন তাহলে আপনার সময় অপচয় হওয়ার সম্ভাবনা বেশি এবং যেহেতু Time is money সেহেতু আপনি সময় নয়, অর্থ অপচয় করছেন।

মানুষ মুলত পরিকল্পনাকে কাজের অংশ মনে করে না। বেশির ভাগ মানুষ এটাকে অতিরিক্ত কাজ মনে করে। যখন আমাদের হাতে অতিরিক্ত সময় থাকে তখন আমরা হয়ত পরিকল্পনার ব্যপারে সচেতন হই কিন্তু যদি কাজটি জরুরী এবং গুরুত্বপূর্ণ হয় তখন পরিকল্পনার চেয়ে দ্রুত কাজের ফলাফল লাভের দিকে নজর থাকে বেশি। আর এসব ক্ষেত্রে দেখা যায় সঠিক পরিকল্পনার অভাবে কাজে নানাবিধ সমস্যা দেখা দেয় এবং দীর্ঘসুত্রিতা বেড়ে যায়।

যারা পরিকল্পনারকে অতিরিক্ত সময়ের অপচয় মনে করে তারা মূলত সময়ের কাজ সময়ে শেষ করতে পারে না তাই তাদের সবসময় সময়ের অভাব থাকে। আর যারা পরিকল্পিত জীবনযাপন করে তাদের হাতে সর্বদা অতিরিক্ত সময় থাকে যা তাদের অবসরের আনন্দ এনে দেয়।

আমাদের মাঝে কেউ কেউ মনে করে থাকেন পরিকল্পনা টিম কিংবা বড় কোন প্রজেক্টের জন্য ব্যবহার হয়। কিন্তু এটি প্রতিনিয়ত ব্যক্তিগত জীবনে ব্যবহার হওয়া উচিত। আমাদের জীবনের প্রত্যেকটি কাজ পরিকল্পনা মাপিক করতে হবে এমন নয়। তবে আমাদের সময়ের সর্বোচ্চ ব্যবহার এবং লক্ষ্য অর্জনের জন্য যে বিষয় গুলো পরিকল্পনা মাপিক করতে হবে তা আমরা জানি এবং তা করা উচিত।

জীবনে পরিকল্পনা কেন?

১। একটি ভাল পরিকল্পনা একটি মানচিত্রের মত। আমরা যদি দিক নির্দেশনা মেনে চলি তবে আমরা জানতে পারব আমরা কোথায় আছি ? আমারা কতটুকু পথ অতিক্রম করেছি এবং আমাদের জীবনের লক্ষ্য অর্জনের জন্য আর কতটুকু পথ পাড়ি দিতে হবে।

২। পরিকল্পনা আমাদের সময় এবং অর্থ সাশ্রয় করে। এটি মূলত আমাদের বর্জনীয় কাজকে কর্তন করে শুধু মাত্র প্রয়োজনীয় অংশটুকু আমাদের দৃষ্টিগোচর করাতে সক্ষম হয়। আমরা এর মাধ্যমে জানতে পারি আমাদের কোন কাজ রিপিটেশন হচ্ছে কিনা। আমরা নিশ্চয় আমাদের দুজন কাষ্টমারকে একই সময়ে মিটিং এর সময় দিবো না যদি না তাদের সাথে একই উদ্দেশ্য মিলিত হওয়ার প্রয়োজন পড়ে।

৩। কোন কাজ করার আগে পরিকল্পনা করলে আমাদের মস্তিস্কের চর্চা হয় এবং ভাল ভাল আইডিয়া জেনারেট হয়। পরিকল্পনার কারণে আমরা আমাদের কাজকে ভিন্ন মাত্রায় দেখার সুযোগ পাই।

৪। পরিকল্পনা আমাদেরকে দেখিয়ে দেয় কোন কাজটি করতে হবে ? কিভাবে করতে হবে? এবং এতে কত সময় লাগবে ? এছাড়া কাজ সম্পন্ন করতে কাকে সম্পৃক্ত করতে হবে তাও পরিকল্পনার মাধ্যমে জানা যায়।

#আপনার জন্য পরিকল্পনার টিপসঃ

১. টুডু লিষ্ট তৈরী করুন

২. নিজের সক্ষমতাকে জানুন

৩. একটি ভাল পরিকল্পনা করুন।

৪. আপনার পরিকল্পনাকে নিয়মিত পর্যালোচনা করুন।

৫. কাজের মধ্যভাগে কতটুকু করা হয়েছে আর কত বাকী আছে তা যাচাই করুন।

৬. নোট করুন। কাজের ভুলগুলো লিখে রাখুন যাতে পরবর্তী পরিকল্পনার সময় ভুলগুলো পরিত্যাগ করা যায়।

৭. সময় ব্যবস্থাপনার টিপস সমূহ মেনে চলুন।

৮. ঘুমানেরা আগে সারা দিনকে পর্যালোচনা করুন।

৯. নিজের ইনবক্্রকে সর্বদা পরিছন্ন রাখুন।

১০. প্রতিদিন উদীয়মান একই ধরনের সমস্যা গুলো থেকে মুক্ত থাকুন।

১১. সম্ভব হলে কিছু কাজ আপনার টিমের অন্য কাউকে ডেলিগেট করুন।

১২. কাজের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করুন।

১৩. আপনার সময় এবং কাজকে উপভোগ করুন।

১৪. নিজকে দুচিন্তা মুক্ত রাখতে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান।

আমাদের বেশির ভাগই এখনো আমাদের দিনটি শুরু করি নোট খাতায় লিখে কিংবা চিন্তা করে। অর্থাৎ আমাদের মধ্যে বেশির ভাগ লোকই পরিকল্পনা করতে দক্ষ এবং এ বিষয়ে আমাদের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। সেই ছাত্র জীবন থেকে আমরা নানা রকম পরিকল্পনায় পারদর্শী। কোন পরিকল্পনা হয়ত সফল হয়েছে আবার কোন পরিকল্পনা হয়ত ব্যর্থ হয়েছে। আমাদের এ দক্ষতাকে কাজে লাগিয়ে প্রত্যেকটি কাজের শুরুতে যদি পরিকল্পনা করে এগুনো যায় তা আমাদেরকে সাফল্য এনে দিবে একথা নিশ্চিন্তে বলা যায়।

লেখকঃ মোঃ হোসেন সুমন

এইচ আর প্রফেশনাল

সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×