গত ২৪শে অক্টোবর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনির্ভাসিটি ১০ দিনের (!) ছুটি হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে- কাতার ইউনির্ভাসিটি কি ‘পশুচামড়া’ সংগ্রহ করে? তা না হলে এতো লম্বা ছুটি? আমার সঠিক জানা নেই এর কারণ, তবে মনে হয় ছা্ত্র-শিক্ষক ও কর্মচারীদের অনেকে ‘হজ্ব’ আদায় করতে যাবেন, তাই এ ব্যবস্থা। কারণ যাই হোক, ছুটিটা পেলাম এটাই মুল বিষয়। জুমাবার ঈদ হলো আর ‘গোস্ত-রুটি’ দিয়ে শুরু হলো ঈদ ছুটি! তারপর ... তারপর... তারপর... সে এক লম্বা লিস্ট!! কোনটা ছেড়ে কোনটা বলি ভেবেই পাচ্ছি না, যাক এত তাফসীলে যাওয়ার দরকার নেই, ঐ যে কথায় আছে - ‘বুদ্ধমানের জন্য ইশারা যতেষ্ট’ সে হিসেবে কেবল মূল তালিকাটা উল্লেখ করি- খাওয়া, ঘুমানো, নামায পড়া, বেড়াতে যাওয়া, ফেইচবুক ব্যাবহার করা, ব্লগে লেখা, ফোনে কথা বলা ও মাঝে মাঝে দু’একটা পৃষ্ঠা খুলে দেখা এই তো... সব মিলিয়ে ছুটিটা বেশ মঝার হয়েছে! হিসেব কষে দেখি হাতে আছে আর মাত্র একদিন! কিন্তু ‘মন’ নামক কদ্দেরের যে এখনো তৃপ্তি মিটেনি!! সবার অগোচরে কখন যে ছুটিটা পার হয়ে গেল ভাবতেও অবাক লাগে, তাই বলে কি বাস্তবতাকে অবিশ্বাস করার সুযোগ আছে? তাহলে আবার ব্যাগ গোছাও, বই-খাতা প্রস্তুত করো, ভোর সাতটায় বাস ধরো। পৌঁছার পর লাইব্রেরিতে কিছুক্ষণ তারপর এক ক্লাস থেকে অন্য ক্লাসে! এক ফ্যাকাল্টিবিল্ডিং থেকে অন্য ফ্যাকাল্টিবিল্ডিংয়ে... হা করে শিক্ষকের মুখের দিকে তাকিয়ে থাকো আবার নোট করো, ‘হোমওয়ার্ক’ করো, ‘রিচার্জ পেপার’ লিখো, ‘প্রেজেন্টেশন’ করো ‘কুইজ’ দাও আরো কতো কিছু!!!
এসব ভাবতেও মনটা কেমন যেন কেঁপে উঠল! যেন আমি এ কয়দিন ‘ঈদছুটি’ নামের দূর যাত্রার কোন ট্রেনে চড়ে ছিলাম ও দীর্ঘ পরিভ্রমনের পর স্টেশনে এখন গাড়িটি পৌঁছার আগমনি বার্তা হিসেবে ‘রেড সিগন্যাল’ জ্বলে উঠেছে যা আমি দূর থেকে দেখতে পাচ্ছি।
আহা! তাহলে শেষ হয়ে আসছে আনন্দের দিনগুলো!! এভাবে একদিন ‘জীনবসফরে’র ট্রেনটিও পৌঁছে যাবে তার আপন গন্তব্যে কিন্তু এখনো যে আমার মাঝে তার কোন অনুভূতিই নেই!!!
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১২ রাত ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





