ছোট মামাকে আমার ‘মাওলা’ নিয়ে গেলেন তার ঘরের দীদার লাভে ধন্য হতে ও তার নবীর (স) রওজায় হাজিরা দিতে! আহা, কত আনন্দের সে ‘দীদার ও হাজিরা’!! মানুষ হয়তো প্রবল ইচ্ছা ও চেষ্টার মাধ্যমে দুনিয়ার যে কোন রাজা-বাদশা কিংবা বিক্তশালী ও প্রতাপশালীর সাক্ষাত লাভ করতে পারে কিন্তু কালো গিলাফে ঢাকা ‘আল্লাহর ঘর’ ও সবুজ গুম্বজের ছাঁয়া ঘেরা ‘নবীজীর রওযা’ মুবারকে উপস্থিত হয়ে ‘লাব্বাইক’ শব্দে হাযিরা ও ‘দরুদোসালামের’ নজরানা পেশ করা সেটাতো অন্তত চেষ্টা বা প্রচেষ্টা দ্বারা হয় না, বরং এর জন্যে প্রয়োজন ‘ওয়াজ্জিন ফিন্নাছি বিল হাজ্বি ...’ এর ডাকে সাড়া দেওয়ার উপযুগী হওয়া। আল্লাহ তা’য়ালা আমাকেও এবং যারা আমীন বলে তাদেরকেও নিজ অনুগ্রহে এ মহা ‘সায়া’দতে’ (সৌভাগ্য) সায়াদতমন্দ হওয়ার তাওফীক দিন। এ আলোচনা মূলত ব্যকুল-হৃদয়ের প্রেমিক ও উৎকন্ঠদিল মাহবূবের মুখেকলমে মানায় , আমার মতো ‘মুরদা দিলে’র কলমে নয়। তারপরও অনাধিকার চর্চা করলাম, হয়তো এর উসিলায় আমার দিলেও বইতে পারে ‘মাওলাপ্রেমে’র তুফান। এটাইতো বুঝা যায় আরবের প্রশিদ্ধ প্রবাদ দ্বারা, ‘যা পূনঃ পূনঃ আলোচিত হয়,তা দিলে বসে যায়’, তো থাক সে কথা। পিরে আসি আগের আলোচনায়, বলেছিলাম- আমার ‘মাওলা’ ছোট মামাকে তার (....) নিয়ে গেলেন। তিনিও আনন্দচিত্তে এবং খুশিমনে মাওলার ডাকে সাড়া দিলেন আর... ‘কালো গিলাফ’ ... ‘সবুজ গুম্বজ’ ... ‘উহুদ’... আরো কতো কিছুর সাক্ষাতে ধন্য হলেন!! আরো ধন্য হলেন ‘মাসজিদে নববীর’ বিশাল পাঠাগারে সংরক্ষিত বিরল ও দুর্লভ সব ক্যালোগ্রাফি দেখে! যাতে রয়েছে মুসলিম জ্ঞানীগুণীদের স্মৃতি বিজড়িত মহা মূল্যবান গ্রন্থাবলীর পান্ডুলিপির পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের উৎস ‘পবিত্র কুরআনের’ কিছু ঐতিহাসিক ও দূর্লভ পান্ডুলিপি!! মামা কিছু মূল্যবান ছবি তার মুঠোফোনে ধারন করলেন যেন অন্যরাও শরীক হতে পারে তার এ সৌভাগ্যের দস্তরখানে। অন্যান্যদের ন্যয় তিনি - দয়া পূর্বক - আমাকেও ছবিগুলো দেখালেন, এবং প্রায় প্রতিটি ছবির বিষদ ব্যাখ্যাও দিলেন- কিভাবে, কখন, কে এই মূল্যবান পান্ডুলিপিগুলো তৈরি করেছিলেন। ছবিগুলো আমার বেশ ভাল লেগেছে, তাই ইচ্ছা হলো অন্যদেরও ভাগি করতে এ আনন্দে। সে হিসেবে বিভিন্ন সময়ে লিখিত ‘পবিত্র কুরআনের’ কিছু মূল্যবান পান্ডুলিপির ছবি এখানে যোগ করলাম।
হযরত উসামন (রা.) -এর মুসহাফ খ্যাত হিজরি প্রথম শতাব্দিতে লিখিত কুরআন মাজীদের পান্ডুলিপির ছবি:
ষষ্ঠ শতাব্দিতে লিখিত একটি পান্ডুলিপির ছবি:
১২৪৫ হিজরিতে বৃত্তাকরে লিখিত কুরআন মাজীদের একটি দূর্লভ পান্ডুলিপির ছবি!
পাথর খোঁদাই করে লিখিত একটি কুরআনের পান্ডুলিপির ছবি!
আরোকিছু ছবি:
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





