somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের একটি ... ছিল বলে।

১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী দোহার ‘কোর্ণিশে’ এখন রাত আটটা, অনেক্ষণ এদিক-ওদিক ঘোরা-ফেরার পর অবশেষে গাড়ি রাখার একটা জায়গা মিলে গেল! গাড়িটা পার্কিং করে আমরা হাটতে শুরু করলাম... দূর থেকে দেখা যাচ্ছে সুন্দর 'ল‌গো' যুক্ত ব্যানারে বড় বড় অক্ষরে আরবী-ইংরেজীতে লেখা:
(( اكتشف الماضي واستلهم المستقبل )) ও (( Explore our past to inspire our future ))! আরো সামনে গেলাম। দেখলাম বিশাল এক দিব্যি তাবু! তার এক পাশে একটি দরজা দিয়ে কতেক লোক বের হচ্ছে। সেদিকে এগিয়ে গেলাম এবং প্রবেশ করার চেষ্টা করলাম, দায়িত্বরত সিকিউরিটি বলল- প্রবেশপথ আরো সামনে। সেদিকে গেলে হাতের বামে একটি দরজা দেখতে পেলাম, বাহির থেকে দেখা যাচ্ছে ভিতরে প্রচন্ড ভিড়! কয়েকটি ছোট ছোট ‘প্রজেক্টরে’ কি জানি দেখানো হচ্ছে। ভিড় চিরে ভিতরে গেলাম,,, তারপর অনেক্ষণ হা করে তাকিয়ে রইলাম স্ক্রিনের দিখে। কিছুই বুঝলাম না, অগত্য আবার বেরিয়ে এলাম। বাহিরে কিছুক্ষণ এদিক-সেদিক গুরা-ফেরা করে আবার আসলাম আগের জায়গায়! এবার দেখতে পেলাম সামনে এক কোণে একটি দরজা, মানুষের ভিড় উপেক্ষা করে দরজার সামনে গিয়ে সিকিউরিটিকে বলমাম- য়্যুমকিন আদখুল? ভেতরে যেতে পারি? সে বলল- আরবা’ দাখ্বাইক! এতোক্ষণে বুঝে আসল এ স্থানটি মূলত ভিতরে যাওয়ার ‘অপেক্ষারুম। তাই সবাই দাঁড়িয়ে আছে। চার মিনিট পর লোকটি দরজা খুলে দিলে আমরা প্রবেশ করলাম। ভিতরে ডুকে দেখি বিশালাকার এক হল রুম তাতে সারিবদ্ধভাবে সাজানো কিছু বেঞ্চ আর সামনে একটি বড় প্রজেক্টরে অনুষ্ঠানের লগোসহ একটি সো তার নিচে লেখা Next show starts in 1: 4.. minutes.


সোজা গিয়ে সামনের সারির একটি বেঞ্চে বসে নির্ধারিত সময় পার হওয়ার অপেক্ষায় রইলাম। আমি বসে থাকলেও সময়তো আর বসে নেই... একটু পর হঠাৎ হলের সবকটি বাতিই নিবে গেল! মনে মনে বললাম - ইয়া আল্লাহ! এটা আবার কী? পরোক্ষণেই কঠিন গর্জনে হলরুমটি কেপেঁ প্রজেক্টর জ্বলে উঠল! আর শুরু হয়ে গেল 1001 inventions নামে এক ‘ভিডিও কাস্ট’
Click This Link
ভিডিওটিতে অবর্ণণীয় সুন্দরভাবে কিছুক্ষণ পর পর এক এক জন লোক আসে আর নিজের পরিচয় পেশ করে আবার চলে যায়। পুরো হলরুমে পিন্‌ পতন নিরবতা! যেন সবার মাতায় বসে আছে পাখি!!
এমনকি কচি-কাচা ছেলে মেয়ে গুলোও!!! ভিডিওটিতে সবশেষে যে লোকটি আসল যাওয়ার আগে তিনি বলে গেলেন- ‘আমাদের কথা তোমরা মানুষের কাছে প্রচার করো’, আবার হলরুমটি অন্ধকার হয়ে গেল আর খুলে গেল সামনে একটি পর্দা! সাথে সাথে সবাই আসন ত্যাগ করে পর্দার দিকে এগিয়ে গেল!! মনে হলো যেন বহুদিন ধরে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে! দেখতে দেখতে আমিও পর্দাযুক্ত ঘরে প্রবেশ করলাম তারপর... তারপর যা দেখলাম তাতো আরো আকর্ষণীয় ও অবর্ণণীয়!! একটু পর পর এক একটি ছোট ছোট ‘স্পট’ তার কোনটির সাথে আছে সুইচ, আবার কোনটির সামনে রিসিবার ও কোনটির সাথে গ্লোব। কোনটির সামনে দাঁড়িয়ে রিসিবারটি কানে দিলেই সামনের আয়নায় একটি লোক উপস্থিত হবে আর বলবে- ‘আমার নাম... আমি ... পারদর্শি... আমি ... আবিস্কার করেছি। আবার গ্লোবে হাত দিয়ে তা গুরিয়ে সামনে অবস্থিত মেপে পছন্দশয়ী স্থানে নিয়ে গেলে নির্ধারিত এলাকার কোন বিজ্ঞানী উপস্থিত হবে আর বলবে- ‘আমার.... আমি .... আমি সর্বপ্রথম ... থিওরি পেশ করেছি। এভাবে গুরে গুরে একজন একজনের কথা শুনবেন আর মনে মনে...:P আমি মনভরে কখনো আল-বেরুনী মুখে তার ‘নৃবিজ্ঞানে’ উৎকর্ষতার কাহিনী আবার কখনো ইবনে নাফীসের মুখে তার ‘রক্ত সঞ্চালন’ পদ্ধতি উদ্ভাবনের গল্প, কখনো বা আল-রাজীর মুখে তার ‘সালফিউরিক এসিড’ আবিস্কার ও ‘চক্ষু চিকিৎসা’ সম্পর্কীয় আলোচনা বা ইবনে মাজিদের মুখে তার সমুদ্র বিজয় ও মানচিত্র অঙ্কন পদ্ধতি সহ আরো কতো বিজ্ঞানীর মুখে (!?) কত মুল্যবান আলোচনা যে শুনেছি তা বলার ভাষা অন্তত আমার নেই। তবে এ অনুভূতিটুকু জেগেছিল যে, বিশ্ব সৃষ্টা (আল্লাহ তা’য়ালার) উপর অটল বিশ্বাস অতঃপর নিজেদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় আমরা যাদের উত্তরসূরী বলে দাবী করি তারা তৈরি করেছিল একটি মহার্ঘ সভ্যতা। আর পৃথিবীকে দিয়েছিল এমন সব নব নব আবিস্কার, ঘরের পণ্য বলে যার খোজ-খবর নেওয়ার গরজও আমরা কোন দিন বোধ করিনি কোন দিন!? এভাবে আর কতকাল চলবে? আর কতদিন আমরা পরের ঘরে...

=============================================
বন্ধুদের জন্য নিচে কিছু ছবি যোগ করলাম













সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×