গত ১৯ শে রমযান, ৮ আগস্ট বৃষ্টিমুখর এক দুপুরে পরপারের পথে যাত্রা করলেন শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. অনন্য প্রতিভার অধিকারী হযরত শাইখুল হাদীস মুসলিম জীবনের প্রায় প্রতিটি শাখায় কাজ করে গেছেন। আধ্যাত্মিকতা থেকে শিক্ষকতা, ইমামত থেকে সিয়াসাত পযন্ত ছিল তার সরব পদচারনা! গত দু’দিন ধরে পড়ছিলাম মাসিক রাহমানী পয়গাম -এর ‘হযরত শাইখুল হাদীস রহ. স্মরণ সংখ্যা’ দেশে খ্যাতনামা জ্ঞানী-গুণীরা তাদের দক্ষ হাতে হুজুরের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে আমার মতো জ্ঞান-প্রাণহীনদের জন্যে অমূল্য পাথেয়। তবে স্মারক গ্রন্থে উল্লেখিত যে বিষয়টি আমাকে খুব অবাক করেছে, যদিও আল্লাহ তা’য়ালার দানে অবাক হতে নেই, ভারত উপমহাদেশের দুই স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব; শাইখুল ইসলাম শাব্বীর আহমাদ উসমানী রহ. ও আল্লামা যফর আহমাদ উসমানী ছিলেন হযরতের প্রিয় উস্তাদ!! এ দুই বুজুর্গই ছিলেন হাকীমুল উম্মাহ হযরত থানবী রহ. -এর বিশিষ্ট খলীফা। তারা উভয়েই ছিলেন বিদগ্ধ হাদীস বিশারদ। প্রথম জন লিখেছেন সহীহ মুসলিম শরীফের অন্যতম ব্যাখ্যাগ্রন্থ ‘ফতহুল মুলহিম’ এবং দ্বিতীয় জন লিখেছেন ফিকহে হানাফীর দলীলভিত্তিক বিশ্বখ্যাত হাদীস গ্রন্থ ‘ই’লাউস্ সুনান’!! আবার উভয়েই ছিলেন ইংরেজ খেদাও আন্দোলনের প্রাণপুরুষ!! আর তাই এ দেশের সর্বসাধারণের আন্দোলনের মুখে যখন ইংরেজরা এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং ১৪ আগস্ট ১৯৪৭শে মুসলিম সংখ্যাগরিষ্ট এলাকা নিয়ে গঠিত হয় পাকিস্তান, তখন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে যিনি প্রথম স্বাধীন দেশের মুক্ত পতাকা উড্ডয়ক করেন তিনি আল্লামা যফর আহমাদ উসমানী রহ. আর যিনি পশ্চিম পাকিস্তানের মুক্ত আকাশে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেন তিনি শাইখুল ইসলাম আল্লাম শাব্বীর আহমাদ উসমানী রহ।!! আশ্চর্য!! ইংরেজ মুক্ত স্বাধীন পাকিস্তানের উভয় অংশের পতাকা উত্তোলনকারীই ছিলেন হযরত শাইখুল হাদীস রহ. প্রিয় উস্তাদ!! এ ছিল হযরতের জন্য আল্লাহর পক্ষ থেকে সুন্দর এক মিলন ব্যবস্থা!! জানি না এতে আল্লাহ তা’য়ালার কী রহস্য ছিল।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





