somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাতারের কিছু পুরাতন খেলার নতুন আলোচনা

২৩ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত প্রায় নয়টা, গড়িতে বসে আছি। গাড়ি ড্রাইব করছেন আমার অন্যতম প্রিয় শিক্ষক নাসের আব্দুল কারীম সাহেব। তিনি গাড়ি চালাচ্ছেন আবার কথাও বলছেন। কথার এক ফাঁকে কেন জানি তার ছোটবেলার আলোচনা এসে গেল। মনে হলো, ছোটবেলার স্মৃতি চারণে তিনি হারানো অতীতকে খোজেঁ পেলেন। তিনি খুব আগ্রহ ভরে বলছেন তার ছোটবেলার বিভিন্ন কাহিনী। আমিতো আরো বেশি আগ্রহী! যে দেশে প্রায় পাঁচ-ছয় বছর ধরে পড়াশুনা করছি, সে দেশের অতীতের জীবনাচার সম্পর্কে জানতে কার মন না চায়! তো বলছিলাম তিনি আগ্রহ ভরে বলছেন আর আমি আরো বেশি আগ্রহ ভরে কান খাড়া করে শুনছি! তাহলে এবার শুনা যাক তার বর্ণনায়- ‘শুনো হোছাইন! (কাতারে প্রায় সবাই আমাকে এ নামেই চেনে) এক ধরনের খেলা ছিল যাকে আমরা বলতাম ‘লু’বাতুল পাতালাত’। নিয়ম ছিল, প্রথমে মাটিতে একটি ছোট্ট গর্ত করা হবে এরপর প্রত্যেক খেলোয়ার একটি করে মারবেল গর্তটির পাশে রাখবে, যার খেলার পালা আসবে সে নির্ধারিত দুরত্ব থেকে একটি মারবেল দিয়ে অন্য মারবেলগুলোতে আঘাত করবে, এতে যে মারবেলগুলো সে ঐ গর্তে ডুকাতে পারবে সবগুলো তার! এভাবে একেক জনের পালা আসবে আর যার যার ভাগ্যানুযায়ি লাভ-লোকসানের ভাগি হবে। কখনো দেখা যেতো পকেট ভরে মারবেল নিয়ে খেলতে এসেছি আর ফিরে গেছি খালি হাতে আবার কখনো বা এর উল্টো!!” শেষের দিকের কথাটা তিনি এমনভাবে বললেন যে আমি হেঁসেই পেললাম আর বললাম- আপনাদের এ খেলার খবর ফুকাহারা জানলে তো বড় ধরনের সমস্যা দেখা দিতো। উস্তাদ বললেন- হু, অবশ্যই। আরেকটি খেলার কথা বললেন যার নাম আমি ভুলে গেছি! ওস্তাদের ভাষায় তার বর্ণনা ছিল এমন-‘খেলোয়াড়রা দু’ভাগে বিভক্ত হতো আর উপাদান হিসেবে থাকতো সাত-আট ইঞ্চি লম্বা একটি ছোট লাঠি আর প্রায় এক হাত লম্বা আর একটি লাঠি। এক পক্ষ বড় লাঠিটি দিয়ে ছোট লাঠিটিকে ঝোরে আঘাত করে যতদূর সম্ভব দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করতো আর অন্য পক্ষ চেষ্টা করে লাঠিটি জমিতে পড়ার পূর্বে তা ধরে ফেলতে। কেননা, ছোট কাঠটি যতদূর যাবে বড় কাঠটি দিয়ে সে দুরত্বটা হিসেব করা হবে এবং তা তাদের পয়েন্ট হিসেবে গন্য হবে!... (মনে হয় খেলাটা অনেকটা আমাদের দেশের ডাংগুলির মতো)। ‘আরেকটি খেলা, যা সাধারণত পাকিস্তানি পাঠানদের ছেলেরা খেলত তবে আমরা দর্শক হিসেবে উপস্থিত হতাম, তা ছিল এমন- প্রত্যেক খেলোয়ারের সাথে থাকবে আট-দশটি সিদ্ধ ডিম! খেলায় প্রতিযোগী থাকবে দু’জন। প্রথমে প্রত্যেকে একটি করে ডিম বের করবে! একপক্ষ অন্যপক্ষের ডিমটা হাতে নিয়ে তার নিজের ডিম দ্বারা অন্যটিকে আঘাত করবে। যার ডিমটি ভাঙ্গে না সে অন্য ডিমটি পেয়ে যাবে! এভাবে দীর্ঘ সময় ধরে খেলা চলতে থাকতো আর চতুর্দিকে বহু দর্শক তা উপভোগ করতো। শেষ পযন্ত দেখা যেত, কোন সময় একজন সবগুলো ডিম পেয়ে গেছে আর অন্যজন সব হারিয়ে... ’ এবার আমি প্রশ্ন করলাম- ওস্তাদ! আপনার মতে, বাল্যকালটা আপনাদের প্রজন্মের শিশুরা বেশি উপভোগ করেছে না বর্তমান প্রজন্মের শিশুরা? জবাবে তিনি বললেন- দেখো, শিশুদের আনন্দ-উল্লাস হিসেবে আমাদের সময়টা সত্যিই বেশি উপভোগ্য ছিল তবে বড়দের দিকে লক্ষ করলে বর্তমান সময়টা অনেক উত্তম। বললাম- কারণ? উত্তরে তিনি যা বললেন তাতে আমি যেমন অবাক হলাম তেমনি আনন্দিতও হলাম! তিনি বললেন- আমাদের ছোটবেলায় সমাজে আজকালের মতো এতোটা ধর্মীয় সচেতনতা ছিল না, এমনকি দাড়ি রাখা ইত্যাদি ধর্মীয় বিষয়কে মানুষ বিদ্রুপের চোখে দেখতো আর এখনতো তুমিই দেখতে পাচ্ছো, আলহামদুল্লিহাহ্‌। বলছিলাম আমি তার উত্তর শুনে একসাথে অবাক ও আনন্দিত হলাম! আশাকরি আপনি বুঝতে পেরেছেন এর কারণ, আর তা হলো, যেখানে আমাদের দেশে মানুষ দিন দিন ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধ হচ্ছে সেখানে বিপুল ধনসম্পদের অধিকারী হয়েও এদের অবস্থা সম্পুর্ণ বিপরিত... মনে মনে বললাম, তাহলে আমাদের এই দুর্দিনেও আশার এক টুকরো ক্ষীণ আলো দূর থেকে দেখা যাচ্ছে! শুকোর তোমার মাওলা, তুমি এ আলো পূর্ণ করে আবার আমাদের পিরিয়ে দাও হারানো অতীত ও তার ...

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×