somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমাম গাজালীর (রহ.) উপদেশমালা ‘‘ছেলে আমার! তোমার জন্যে’’ পর্ব -১

৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পঞ্চম শতাব্দীর দুনিয়াজোড়া ইসলামী বক্তিত্ব ইমাম গাজালীর (রহ.) নাম শুনেনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। মুসলিম মন-মানস পরিবর্তনের অন্যতম এ দিকপাল আ-জীবন লিখে গেছেন হাজার হাজার পৃষ্টা। জ্ঞান-বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় যার ছিল সরব পদচারণা; তাফসীর থেকে নিয়ে তাসাওফ, ফিক্বাহ্‌ , উসুল, মানতিক ও দর্শন পযন্ত জ্ঞানের এ সব কঠিন কঠিন ক্ষেত্রে শুধু তার দক্ষতাই ছিল না বরং এর প্রতিটি শাখায় তিনি লিখে গেছেন আমূল্য গ্রন্থও। যার প্রতিটি পাতায় রয়েছে জ্ঞান পিপাসুদের জন্যে শীতল পানীয়। এ সব বইয়ের মাঝে কোনটি আকারে মাত্র কয়েক পৃষ্টা আবার কোনটির ব্যপ্তি কয়েক বলিয়ম। তার একটির নাম- ‘‘ছেলে আমার! তোমার জন্যে’’; ইহা মূলত একটি উপদেশ নামা যা তিনি তার এক প্রিয় ছাত্রকে উদ্দেশ্য করে লিখেছিলেন। আকারে খুবই ছোট হলেও তার প্রতিটি লাইনে রয়েছে আধ্যাত্মিক জগতের নতুন নতুন রহস্যের বর্ণনা ও জ্ঞান সাগরের মূল্যবান মনি-মুক্তা! যা হতে পারে আমাদের জন্যও চলার পথের অমূল্য পাথেয়। কিছু দিন পূর্বে এক বন্ধু বইটি আমাকে উপহার দিয়েছিল, কাল বইটি ডেস্ক থেকে বের করে কিছু অংশ পড়লে মনে হয় তা খুবই গুরুত্ব পূর্ণ। যেহেতু মূল বইটি আরবিতে তাই একাকি উপকৃত না হয়ে বইটি অনুবাদ করে ব্লগার বন্ধুদেরও এ ‘মনি-মুক্তা’ কুড়ানোয় অংশগ্রহন করতে ব্রত হলাম। তাহলে আর দেরি না করে চলুন ইমাম গাজালীর ‘উপদেশ মজলিসে’ গিয়ে উপস্থিত হয়। ছাত্রের প্রশ্ন- ‘...’ ইমাম গাজালীর (রহ.) উত্তর- ‘ বিসমিল্লাহির রাহমানির রাহীম, প্রিয় ছেলে আমার! - আল্লাহ্‌ তা’য়ালা যেন তার আনুগত্যের পথে তোমার জীবন দীর্ঘজীবী করেন এবং তোমাকে তার প্রিয়জনদের পথে চলার তাওফীক দেন- তোমার জেনে রাখা উচিত, মূলত উপদেশমাল্য লেখা উচিত নবীজী সা. -এর নবুয়াতের পবিত্র খনি থেকে উৎসারিত মূল্যবান বাণী থেকে। এ মহা মূল্যবান খনি হতে উৎসারিত কোন উপদেশ যদি তোমার কাছে পৌঁছে থাকে তাহলে আমার উপদেশের কোন প্রয়োজন নেই, আর যদি না পৌঁছে থাকে তাহলে এ দীর্ঘ সময়টা তুমি অযথা নষ্ট করেছ।
ছেলে আমার! তাহলে শুন, উম্মতের উদ্দেশ্যে নবীজীর (স.) মূল্যবান উপদেশের একটি ছিল এই- ‘‘বান্দার দিক থেকে আল্লাহ তা’য়ার মুখ পিরিয়ে নেওয়ার আলামত হলো, বান্দা অপ্রয়োজনীয় কাছে ব্যস্ত হয়ে পড়া। আর যে ব্যক্তির জীবনের সামান্য একটি মুহূর্তও তার সৃষ্টির উদ্দেশ্য ব্যতীত নষ্ট হলো তার অত্যন্ত ব্যথিত হওয়া উচিত। আর যার বয়স চল্লিশোর্ধ হওয়ার পরও তার ভাল কাজের পরিমান খারাপ কাজের তুলনায় বেশি হয়নি তার জাহান্নামের জন্য প্রস্তুত হওয়া উচিত’’। আমার মনে হয়, জ্ঞানীদের জন্য এ একটি উপদেশই যতেষ্ট।
ছেলে আমার! উপদেশ দেওয়াটা অনেক সহজ কাজ! তবে তা গ্রহন করা হলো সমস্যা; কারণ, তা প্রবৃত্তির অনুসারিদের জন্য বেশ তিক্ত। বর্ণনাটা আমি এভাবে দেই, সাধারণত মানুষের অন্তরে নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণটা একটু বেশি থাকে, বিশেষতঃ যারা পড়াশুনা করেছে নিজের মান-মর্যাদা ও দুনিয়া অর্জনের আশায়। তারা মনে করে, শুধুমাত্র পড়াশুনার উপর বিত্তি করে তারা আখেরাতে পার হয়ে যেতে পারবে, (আখিরাতের জন্যে প্রস্তুতি হিসেবে) জ্ঞানানুসারে আমল (কাজ) করার কোন প্রয়োজন নেই! আর এ ধরনের কথাবার্তা সাধারণত যুক্তিবাদী-দার্শনিকরা বলে থাকে। হায় আল্লাহ!! তারা কি কখনো লক্ষ করেনি যে, তাদের এ শিক্ষা, যা অনুসারে তারা আমল করেনি, তাদের বিরুদ্ধে প্রমাণ হয়ে গেছে! তাহলে নবীজী (স.) কি বলেছেন শুন, ‘‘কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন শাস্তি হবে ঐ জ্ঞানীর, যে কিনা তার জ্ঞানানুসারে আমল করেনি’’...। চলবে
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×