somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমাম গাজালীর (রহ.) উপদেশমালা ‘‘ছেলে আমার! তোমার জন্যে’’ পর্ব -২

৩০ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ছেলে আমার! এমন লোকের দলভুক্ত হওয়া থেকে বিরত থেকো, যারা আমলের (ইবাদত, ভাল কাজ) ক্ষত্রে দেউলিয়া, আর আহওয়ালের (আল্লাহ তা’য়ালার মুহাব্বতের স্তর) ক্ষেত্রে নিঃস্ব। জেনে রেখো, কার্যে প্রতিফলনহীন জ্ঞান তোমাকে আখিরাতের (কঠিন বিপদ) থেকে রক্ষা করতে পারবে না। উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, মনো করো এক সাহশী অস্ত্রধারী যোদ্ধা একাকী পথ চলতে ছিল, এমন সময় দৈত্যাকারের একটি বাঘ এসে তার উপর আক্রমণ করে বসল! তোমার কি ধারণা যে কেবল অস্ত্র আছে বলে সে রক্ষা পেয়ে যাবে? যদিও সে তা ব্যবহার না করে? এমন প্রশ্নের সাধারণ উত্তর সবার জানা যে, সে নিজ উদ্যেগে অস্ত্রটি ব্যবহার না করলে কখনো তা তাকে রক্ষা করতে পারবে না। অনুরূপ যদি কোন ব্যক্তি হাজারো গুরুত্বপূর্ণ বিষয় পড়ে থাকে কিন্তু সে তদানুযায়ি কাজ করে না, তাহলে এ জ্ঞান তাকে ক্বিয়ামতদিবসে রক্ষা করতে পারবে না। আরো একটি উপমা দেই, যদি কোন ব্যক্তি জ্বরাক্রান্ত হয় আর তার সাথে জ্বরের অষুধ, তাহলে সাথে অষুধ আছে বলে কি সে অষুধগুলো না খেলেও সুস্থ হয়ে উঠবে? কখনো না।
ছেলে আমার! যদি জ্ঞানার্জন করো শতবছর ধরে আর জমা করো হাজারো বই-পত্র, আমাল ব্যতীত তোমার এসব জ্ঞান ও বই-পত্র কখনো তোমাকে রক্ষা করতে পারবে না। মনেযোগ সহকারে শুন আল্লাহ তা’য়ালার বাণী- ‘‘ (আখিরাতে) মানুষের জন্য নেই তবে যা সে করে গেছে’’ তিনি আরো বলেন- ‘‘অতঃপর যে ব্যক্তি তার রবের সাথে (সন্তষ্টাবস্থায়) সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎকাজ করে’’ তিনি আরো বলেন-‘‘নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য প্রতিদান হিসেবে রয়েছে চিরস্থায়ী ‘জান্নাতুল ফিরদাউস’ যা থেকে অন্য কোথাও স্থানান্তরের ইচ্ছা তারা (কখনো) করবে না’’... আর (যে মনে করে, কেবল জ্ঞানার্জন তাকে রক্ষা করবে) এ হাদীস শরীফটির ব্যপারে সে কী বলে? যাতে নবীজী (স।) ইরশাদ করেছেন- ‘‘ ইসলামের বিত্তি পাঁচটি বিষয়ের উপর; সাক্ষী দেওয়া যে, আল্লাহ ছাড়া কোন সত্যিকারের উপাস্য নেই এবং মুহাম্মদ (স) আল্লাহর রাসূল, নামাজ কায়েক করা, যাকাত আদায় করা, রোজা রাখা ও সামর্থ থাকলে হজ্ব আদায় করা’’ আর ঈমানের মর্মার্থ হলো (উপরোল্লেখিত বিষয়গুলো) মুখে বলা, অন্তরে দৃড়ভাবে বিশ্বাস করা ও স্ব-শরীরে তা বাস্তবায়ন করা। ব্ন্দার জান্নাতে প্রবেশ যদিও নির্ভর করে আল্লাহ তা’য়ার অনুগ্রহ ও দয়ার উপর তবে একথা মনে রাখতে হবে যে, বান্দাকে এ দয়ার উপযোগী করে তোলবে তার ইবাদত...। হযরত হাসান বসরী রহ। বলেন- ‘ক্বিয়ামতদিবসে আল্লাহ তা’য়ালার তার বান্দাদের লক্ষ করে বলবেন- ‘‘হে আমার বান্দারা! তোমরা আমার দয়ায় জান্নাতে দাখিল হও আর নিজেদের আমলানুসারে তার অংশ গ্রহন করো’’। চলবে
প্রথম পর্ব প্রথম পর্ব
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×