somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনটি নবজাতক ও আমার কিছু আনন্দময় অনুভূতি!

০১ লা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল নয়টা, ছোটকাটো একটা কাজে ব্যস্ত। এমন সময় মোবাইলে রিং বেজে উঠল, হাতে নিয়ে দেখি ডায়ালে ছোট মামার নাম। রিসিভ করে সালাম দিলাম, ও প্রান্ত থেকে ভেসে এলো ছোট মামীর পরিচিত আওয়াজ। কণ্ঠস্বরেই বুঝে নিলাম, কোন সুসংবাদ! কোন বাক্য বিনিময় না করেই মামী বললেন- ‘তোমাদের জন্য সুসংবাদ’!! সাথে সাথে আমি বলে উঠলাম- ‘আলহামদুলিল্লাহ্‌’! সুসংবাদটি কি হতে পারে তা বুঝে উঠার আগেই মামী বলে চললেন- ‘তোমরা পেয়েছো দু’টি ভাই ও একটি বোন!’। মনে মনে বললাম, মামী বলেনটা কী? মুহূর্তেই মনে কোণে বহু প্রশ্ন এসে উপস্থিত। পরোক্ষণেই মামী জানালেন- আনিসের মা মানে আমার সেজ খালামনি কিছুক্ষণ পূর্বে ফোনে জানিয়েছেন ছোট খালামনির তিনটি বাচ্ছা জন্ম লাভ করেছে। মামীর কাছে জানতে চাইলাম- খালাম্মা কেমন আছেন? তিনি জানালেন, খালাম্মা সুস্থ আছেন এবং তার নবজাতক আমার ছোট্ট ভাই-বোনেরাও ভাল আছে। ছোট মামার সাথে একটু কথা বলে লাইন কাটলাম। মন চায়, এক দৌড়ে গিয়ে হাজির হয় ছোট ভাই-বোনগুলোর পাশে, তাদের ফুটফুটে দু’গালে বসিয়ে দেই স্নেহভরা চুম্বন। তাইবলে কি এ দুনিয়াতে ইচ্ছা হলেই সব কাজ করা যায়? মনে মনে ভাবলাম, কার মতো হবে বাচ্ছাগুলো? তাদের দেখতে কেমন দেখায়? আরো কতো কিছু। দূর দেশে বসে যদিও এমুহূর্তে তাদের দেখার সুযোগ আমার নেই তারপরও তাদের প্রতি রইল আমার আন্তরিক স্নেহ-মমতা ও ভালবাসা। মনে মনে হিসেব করে নিলাম, আগে আমরা ছিলাম আটাশ ভাইবোন; তারমাঝে পাঁচ মামাতো বোন, তিন মামাতো ভাই, দশ খালাতো বোন ও দশ জন খালাত ভাই। আর এখন? এখন হলো, একত্রিশ ভাই-বোন! ওয়াও! বেশ ভালো একটা গ্রুপতো। আল্লাহ তা’য়ালা যেন সবাইকে নিরাপদে রাখেন। বলাবাহুল্য, ছোট খালা মনি অনেক যাবত ‘প্রাগন্যান্সি’ জনিত অসুস্থতায় ভোগ ছিলেন। গত রাতে ভাইয়া ইহছান জানালেন, ছোট খালামনি আজ শহরে যাচ্ছেন ডাক্তার দেখাতে সাথে আমার আম্মাও যাবেন। আল্লাহ তা’য়ালার অশেষ শুকর যে, শহরে যাওয়ার প্রয়োজন হয়নি আর নবজাতকগুলো ও তাদের মাকে সুস্থ ও নিরাপদে আছেন। পরে ইহছান ভাইয়ার সাথে কথা বলে জানলাম, খালাম্মা ও তার বাচ্ছারা এখনো হাসপাতালে। কয়েকবার ফোন দিয়েও কোন উত্তম পেলাম না। মনে হয়, সবাই খুবই খুশি! তাই না, খুশিইতো হওয়ার কথা। যেখানে বহু মানুষ সারাজীবন বাচ্ছ নামক সোনার হরিণটির দেখা পায় না, আল্লাহ তা’য়ালা ছোট খালাম্মার এক সাথে দিলেন তিন বাচ্ছা! আলহামদুলিল্লাহ্‌। তবে এ মুহূর্তে আমার প্রিয় ছোট্ট খালামনিটি কেমন আছেন জানি না । আল্লাহ তা’য়ালা যেন তাকে সুস্থ রাখেন এবং তার বাচ্ছা অর্থাৎ আমার ছোট ভাই-বোনগুলোকে ভবিষ্যতজীবনের সকল বিপদাপদ থেকে হিফাজতে রাখেন। আমীন। বন্ধুদের প্রতিও আমার ছোট্ট ভাই-বোনগুলোর জন্য দো’য়ার একান্ত অনুরোধ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৪
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×