প্রিয় ছেলে আমার! কাজ না করলে কখনো প্রতিদান মিলে না যেমন বৃক্ষহীন ফল মিলে না।
কথিত আছে, বনূ ইসরাইলের এক ‘আবিদ (ইবাদতকারী) একাধারে সত্তুর বছর ইবাদত করার পর আল্লাহ তা’য়ালা ফেরেশতাদের তার মর্যাদ সম্পর্কে অবহিত করতে ইচ্ছা করেন। তাই এক ফেরেশতাকে তার কাছে এ নির্দেশ দিয়ে পাঠালেন- যেন সে তাকে বলে- ‘ হে আবিদ! এতো ইবাদত সত্তেও তুমি জান্নাতে প্রবেশের যোগ্য নয়’। নির্দেশানুযায়ী ফেরেশতা তার কাছে গিয়ে উপরোক্ত কথাটি জানাল। আবিদ উত্তর দিলেন- ‘দেখো ভাই, আমাদের সৃষ্টি হল ইবাদতের জন্যে তাই আমাদের দায়িত্ব হল ইবাদত করে যাওয়া’, (জান্নাতে প্রবেশাধিকার নির্ভর করবে আল্লাহ তা’য়ালার দয়ার উপর)। উত্তর শুনে ফেরেশতা যখন ফিরে এলো, আল্লাহ তা’য়ালা তাকে জিজ্ঞাসা করলেন- ‘আমার বান্দা কী বলেছে?’’ উত্তরে ফেরেশতা আরজ করল- ‘মাওলা আমার! আপনিতো তার উত্তরের ব্যপারে অবগত আছেন’। তখন আল্লাহ তা’য়ালা তাদের একটি পরমাণ শুনালেন, পরমানটি ছিল নিম্নরূপ- ‘‘আমার বান্দা যেহেতু (কোনাবস্থাতেই) আমার ইবাদত ছাড়তে রাজি নেই তাই আমিও তাকে অসন্তুষ্ট করতে সম্মত নই। হে আমার ফেরেশতারা! তোমরা সাক্ষী থেকো যে, আমি তার (জীবনের সব পাপ-পঙ্কিলতা) ক্ষমা করে দিলাম”। নবীজী (সা.) ইরশাদ করেন- ‘‘(আল্লাহ তা’য়ালা ক্বিয়ামতদিবসে) তোমাদের কাজ থেকে হিসেব নেওয়ার পূর্বে, নিজেরা আপন কৃত-কর্মের হিসাব করে নাও এবং তিনি (তোমাদের সৎকাজের) ওজন করার পূর্বে নিজেরা স্বীয় কর্মের ওজন করে নাও’’। হযরত আলী (রা.) বলেন- ‘কষ্ট-ক্লেশহীন জান্নাতে যাওয়ার আশা করা যেমন এক প্রকার বাসনা, ঠিক তেমনি কর্মের উপর ভিত্তি করে জান্নাতে প্রবেশের আশা করাও এক প্রকার আত্মনির্ভশীলতা (আর ক্বিয়ামতদিবসে আত্মনির্ভশীলতার কোন মূল্য নেই) অর্থাৎ এক দিকে যেমন কর্মহীন আশা করতে নেই অনুরুপ কেবল কর্মের উপর নির্ভরও করতে নেই বরং আল্লাহ তা’য়ালার নির্দেশ হিসেবে ইবাদত করে যেতে হবে এবং আল্লাহ তা’য়ালা যেন নিজানুগ্রহে ইবাদতগুলো কবুল করে আমাদের জান্নাতে প্রবেশের অনুমোদন দেন সে আশাও করতে হবে (অনুবাদক)।
হযরত হাসান বসরী (রহ.) বলেন- ‘আমল করা ছাড়া জান্নাতে যাওয়ার ইচ্ছাও পাপের নামান্তর!’। তিনি আরো বলেন- ‘জ্ঞানী ব্যত্তি স্বীয় কর্মের আধিক্যের প্রতি লক্ষ করা পরিহার করে, কখনো কর্ম পরিহার করে না।
নবীজী (স.) ইরশাদ করেন- ‘‘প্রকৃত জ্ঞানী তো সে; যে সর্বদা নিজেকে আল্লাহ তা’য়ালার অনুগত রাখে এবং মৃত্য পরবর্তী জীবনের সফলতার জন্য কাজ করে যায় আর নির্বোধ সে, যে কিনা নিজেকে সর্বদা প্রবৃত্তির ঘোরে পরিচালনা করে এবং পরকালে আল্লাহ তা’য়ালার করুণার আশা করে!!”।
চলবে
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





