প্রিয় ছেলে আমার! বই পড়ে এবং অধ্যাবসায় কত রাত্রি শেষ করলে। নিজেকে মাহরুম করলে আরামের ঘুম থেকে। আচ্ছা বলতো, কেন এসব করেছিলে? যদি উদ্দেশ্য হয়, তুচ্ছ দুনিয়া অর্জন, সামান্য মান-মার্যাদা লাভ এবং সমবয়সী ও বন্ধু-বান্ধবের মাঝে নিজের যোগ্যতা প্রকাশ করা। তাহলে তোমার জন্যে অপেক্ষা করছে মহা-বিপদ! পক্ষান্তরে যদি উদ্দেশ্য হয়ে থাকে নবীজী (স.) -এর আনিত দ্বীনের পূর্ণজীবন এবং নিজের চরিত্র মার্জন ও পাপাচারে নির্দশকারী প্রবৃত্তির দমন। তাহলে তোমার জন্য অপেক্ষা করছে মহা-সুসংবাদ!
কবি বলেন- তোমার স্বরণ ছাড়া নিশি জাগরণ অযথা,
তোমাকে হারানোর ব্যথা ছাড়া অশ্রু নিবারণ বৃথা।
ছেলে আমার! যতদিন ইচ্ছা বেঁচে থাক, মনে রাখবে একদিন মৃত্যুর ডাক আসবেই। যাকে ইচ্ছা ভালবাস, একদিন তাকে ত্যাগ করতেই হবে। যা ইচ্ছা আমল কর, একদির এর প্রতিদান তোমাকে ভোগ করতেই হবে।
ছেলে আমার! ধর্মতত্ত্ব, শব্দতত্ত্ব, তর্কশাস্ত্র, ছন্দশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, কাব্য-সঙ্কলন, পদ্য-জ্ঞান ও ব্যাকরণ ইত্যাদি জ্ঞান লাভে সময়-অপচয় ছাড়া কী হবে? যদি এসব জ্ঞান আল্লাহর নৈকঠ্যের পথে সহযোগী না হয়!
ছেলে আমার! কর্মহীন জ্ঞানার্জন করা এক প্রকার পাগলামি আর জ্ঞানহীন কর্মতো কল্পনাও করা যায় না। ভালভাবে স্বরণ রেখো, আজ যে জ্ঞান তোমাকে পাপাচার থেকে দূরে সরাতে এবং আল্লাহ ত’য়ালার অনুগত্যশীল করতে পারে না, সে জ্ঞান কাল (ক্বিয়ামতদিবসে) জাহান্নাম থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। এখন সুযোগ থাকতে যদি আমল না করো ক্বিয়ামতদিবসে তোমাকে বলতে হবে, ‘(হে আমার রব্ব!) আমাকে (দুনিয়ায়) পিরিয়ে দিন যেন সৎকাজ করতে পারি’। উত্তরে বলা হবে, ওহে নির্বোধ! এ মাত্রই তো তুমি সেখান থেকে এলে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





