সবেমাত্র আসরের নামাজ পড়ে আসলাম। একটা বই পড়তে ছিলাম। আবার বইটা নিয়ে বসলাম। হঠাৎ আহমাদ, মানে আমার ছোট্ট মামাতো ভাই, এসে প্রশ্ন করে বসল- ভাইয়া! আপনি বড় নাকি এনাম ভাইয়া?
বললাম- আমি।
- তাহলে আপনি একটা ভাল মোবাইল সেট কিনেন না যে?
- কিনবো ইনশাআল্লাহ।
- এর সাথে বয়সের কি সম্পর্ক?
- ....
আশাকরি, আপনারা উপরের ডায়ালগের আগাগোড়া কিছুই বুঝেন নি! তাই না?
তাহলে এবার শুনুন। মূল কথা হল। আমি যে মোবাইলটা ব্যবহার করি তা খুইব পুরাতন মডেলের। এই মুবাইলের সুযোগ-সুবিধাগুলো ‘কল আসা-যাওয়ার’ মধ্যে সিমাবদ্ধ! আর এনাম, মানে আমার এক বন্ধু, তার মোবাইল সেটটা হলো লেটেস্ট মডেলের। মামার বাসায় বেড়াতে গেলে আমার সেকেলে কিসিমের মোবাইলটা নিয়ে আহমাদ কিছুই করতে পারে না। তার জন্য এ এক সমস্যা। আমাকে নতুন মোবাইল খরিদ করতে উদ্ভুদ্ধ করার উদ্দশ্যে আহামদ এক কঠিন প্রশ্ন তৈরি করল। আর সে প্রশ্নটি ছিল, ‘আমি বড় না এনাম?’
আসলে একটা ভাল মডেলের মোবাইল আমারও প্রয়োজন কিন্তু কেনার সুযোগ হয়ে উঠে না। তবে সে দিন ভাইয়ার সাথে যাচ্ছিলাম মামার বাসায়। ভাইয়ার এক বন্ধুর একটা মোবাইলে কি যেন কাজ করাতে হবে তাই তিনি মোবাইল মার্কেটে গেলেন। আমিও সাথে গেলাম। মোবাইল ঠিক করতে অনেক ঘুরা-ঘুরি করতে হলো। এই ফাঁকে একটি মোবাইল পেয়ে গেলাম! বেশ ভালই তো!! এক ডিলে দুই শিকার। খারাপ কি? কিনে ফেললাম! এখন ব্যবহারের পালা। তবে এবার একটা সমস্যা দেখা দিল। তা হল, আমি মোবাইটার ব্যবহার ভালভাবে জানি না। তারপরও চেষ্টা করছি চালাতে। টাচস্ক্রীন মোবাইল আগে ব্যবহার করি নি তাই এক বাটনে চাপ দিলে অন্যবাটনে চাপ পড়ে তা খুলে যায়। এক মহা সমস্যা। তবে সবচে’ বড় সমস্যাটা ঘঠল রাতে। ঘুমাতে গেলাম। ঘুম আসছে না। তাই মোবাইল টিপাটিপি শুরু করলাম। এক জায়গায় লেখা ‘আপডেট’। বাটনটিতে চাপ্ দিলাম। শুরু হয়ে গেল আপডেট। এটা কোন বলার সংবাদ না তারপরও বললাম, কারণ এর পরের সংবাদটা আমার জন্য খুবই গুরুত্ববহ তাই! আপডেট হতে অনেক সময় নিল তারপর একটি ম্যাসেজ আসল তাতে লেখা ‘ভ্যরিফাইং য়্যুইর মোবাইল’ তাতে ওকে দিলাম। মোবাইল বন্ধ হয়ে গেল। এটাও কোন সমস্যা না। মূল সমস্যা দেখা দিল তারপর। মোবাইটা খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না! এ কেমন কথা? বড় বিপদ তো! কিছুক্ষণ পরপর লাইট জ্বলে উঠে আবার বন্ধ হয়ে যায়। শেষে চিন্তা করলাম। অফ করে দিই। কিন্তু অফ যে হচ্ছে না? আবার মাথায় বুদ্ধি এলো আরে এতে ট্যানশানের কি আছে ব্যাটারিটা খুলে পেললেতো হয়। কিন্তু একি! ব্যাটারিই যে নেই? না, ভুল বললাম। ব্যাটারি খোলার সিস্টেম নেই! তাহলে এখন কি করার? এ মোবাইলতো বড় জ্বালা করছে। কিছুক্ষণ পরপর লাইট জ্বলে উঠে আবার নিবে যায়! অগত্য মোবাইলটা উল্টো করে রাখলাম যেন লাইটের আলো আমার চোখে না আসে! আর মনে মনে বললাম- ‘পুরানো হলেও আগেরটাই ভাল ছিল!’
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





