দিনের পর দিন যাচ্ছে,মাস পেরিয়ে হচ্ছে বছর
অপেক্ষার প্রহর গুনে আসছি আমি
সব বাধা ভেঙ্গে হবে তুমি আমার।
আমার আঙ্গিনায় কবে আসবে বধু বেশে
গুনে গুনে ভুল করা,আবার তা শুধরে নেয়া
কবে শেষ হবে চাওয়ার পালা,আমি তা জানি না
তবু আশার শেষ নাই আমার শূন্য বুকে
বেশিদিন হয়ত আর নয়,তুমি হবে আমারি।
বাতি জালিয়ে জাগবো রাত
হাতে রাখবো হাত,আবার কবে বলোতো?
ভালবাসার সেই মধুর মিলন হবে দুজনে
দুটি দেহ এক হবে.মিলবে দুটি মন
বুকের গহীনের পুষে রাখা ব্যথা
সখি তোমায় সপীব আমার দেহ প্রান।
তোমার দু চোখে রেখে দু চোখ
বিলাবো আমার সব সুখ
কবে পাবো সেই মধুর লগন বলোতো?
বিরহের এই শক্ত পথ পাড়ি দিয়ে
মরু পথে মুখ লুকিয়ে
ভালবাসার বিশুদ্ধতায় আধার এক
কবে পাবো তোমায় বলোতো?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



