আমার দু চোখ,সুদুরে এক বালুকা বিন্দু
দেখেছিল কোন এক কষ্ট
আনন্দ ভেবে করেছি অবলকন
পৃথিবীকে ভুলে অনেকটা প্রকৃতির দ্্বারে
মন কি চেয়েছিলো?ব্যর্থতা নাকি প্রতিশোধ।
সে কষ্ট হয়েছিলো নীল যন্ত্রনা
ভালবাসা দাবী করেনি,শয়ে গেছে অনেকটা নীরবে
শুধু বলেছে সুখী হও ভালো থাকো
কিন্তু আমি কি ছিলাম?
সুনীল সমুদ্রের নেশার বিষে ভরা এই মন
আমার চোখ ভেসে যাবে,হবে সর্বনাশ
হৃদয় হবে যন্ত্রনা কাতর
সেই কষ্টটা অনেকটা দ্্বিখন্ডিত।
কষ্টের বিষাদ পেয়ালা দুটি চোখ আজো চেয়ে আছে
বিশাল ময়দান,ঘাসহীন,শুধু বালুময়
বাতাসের আনাগোনা বন্ধ,কেবলই শুকনো বালি
অতীত জাগে,কষ্টটা যন্ত্রনাতৃপ্ত।
সে কষ্ট কোনদিন মরে না,যন্ত্রনাদীপ্ত যে কষ্ট
ভালবাসার শতরুপ,চলে গেছে অরুপের দেশে
আহত আমার চোখ,সমগ্র বেদনা সংজ্ঞায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
