চলে যেতে হবে কোন এক অসীমের পথে
স্বপ্নসাধ গুলো অতীতে পড়ে রবে।
কেন জানি ভালবাসি এই সরাইখানা
হাসি-কাঁদি এই অনিত্যকে নিত্য ভেবে
মায়া মমতা ভুলে যেতে হবে।
কাল্পনিক কোন চরিএ আমি এই পৃথিবীতে
চক্রগুলোর ঘোরপ্যাচ হয়রান আমি
হয়েছে আমার জন্ম এসেছে শৈশব
কৈশোর ছিলো ক্ষণিকের, যেীবন সেতো বৃথা।
আচ্ছা মানুষ মৃতু্যকে ভাবেনা কেন
অথচ জীবনের সার কথা মৃতু্যতেই সসীম
জীবন আসছে,জীবন যাচ্ছে
ঘোর চক্র বার বার ঘুরছে।
জন্ম হয়,বৃদ্ধিটা অনেকটা অবহেলা
জীবনের অবক্ষয় ঘটবে,মৃতু্যই আসল পরিচয়।
চরম এই সত্য অনেকটা কঠিন
জগতের বুকে তাই অবাধ বিচরন
কেন জানি যখন তখন
তাজা রক্তের নগ্নচিহৃ পড়ছে আমার পথচলায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


