হৃদয়ের বান ভেঙ্গে অনেকটা অসময়ে
ধ্বংস নয়,সৃষ্টির পূর্নতায় যে মন দিয়েছিলো
ব্যথা নয়,অনেক আনন্দ চেয়েছিলো
তবে কেন অধৈর্য প্রতীক্ষা
যে বসে আছে আলোর উঠানে।
উচ্ছৃঙ্খল এই মাদলতা,বখাটে প্রকৃতি
নিশুতি রাতের স্তব্ধ ঝিঁ ঝিঁ ডাক
ভ্যাপসা গন্ধের অস্থিরতা অনেকটা বিস্ময়
পাখা মেলা মুক্ত ডানা।সে কে?
নিঝুম একাকী মিশে আছে অনেক দুরে
সূর্যলোকের বৈরি কলহতা
বীণের সুর থেমে গেছে পূর্বলোকে
কেউ কি ঠিকানা রেখে গেছে?
মহাকাল!!! তাই মহাসাক্ষী অনেকটা অনড়,নিশ্চুপ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



