আমার ও আগে,আমার জন্মের ও আগে
আহারে মগ্ন ছিলে,অলৌকিক জল ছিল
স্থান তার অনেক আগের,রঙীন কম্বল ছিল
কতবার পেতেছে সে ঝাউবনে প্রেমের উদ্যোগ।
আজ তুমি তৃপ্ত,ধীর,একা বসে নক্ষএ দেখছো আকাশে
খুজেছ তারই রস,অন্য কারো মুখে
এ দৃশ্য দেখেছি আমি,এ নক্ষএ চারন বুঝেছি
কতদিন হয়ে গেল,তোমাকে কাছ থেকে
দেখেছি জরীর শাড়ী,নাভীর পরিমাপ,সাদা রঙের ফিতা
কেশের সুগন্ধি,প্রবল কামবাসনা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




