ছোট্ট একটা গল্প শুনুন:
একদা এক লোকের একটি গাভী ছিল,লোকটি বেজায় খুশি ছিল গাভীটি কে নিয়ে,দিন যায় মাস যায় গাভীর সেবা যত্নে তিনি মশগুল থাকতেন,মোটা তাজা করা যায় কিভাবে তাই নিয়ে সদাই ভাবতেন,শীতে গরুকে নিজের ঘরে শুতে দিতেন,মশার কামড় থেকে রক্ষা করতেন,সব সময় মুক্ত বাতাসে বাইরে ঘুরতে দিয়ে যেতেন।প্রতিদিন গোসল করাতেন,ভাল ভাল পুষ্টিকর খাবার দিতেন,কচি কচি খাস খেতে দিতেন,অসুখে ডাক্তার দেখাতেন।কখনোই অন্য গান্ধা গরুর সাথে মিশতে দিতেন না।যাই হোক অনেক দিন পর মালিকের দুধ পাবার অনেক সখ হল,তাই তিনি সব প্রয়োজনীয় জিনিস নিয়ে দুধ নিতে গেলেন,একি বিধি বাম!!!গরুর বিরুপ আচরন শুরু হয়ে গেল,মালিক কে গুতো দেয়,মালিক কোন মতেই দুধ নিতে পারলো নাএরুপ আচরনে মালিক হতাশ হলো,কিছুদিন পর গাভীটি পাশের বাড়ীর গান্ধা গরুর সাথে বন্ধুত্ব করলো।এবং লোকজনের ক্ষতি করলো,লোকজনের বাগান নষ্ট করে দিল,ধান ক্ষেত মাড়িয়ে দিল।লোকজন বিচার দিল এবং মালিক কে গাল মন্দ করলো,এরকম গালমন্দ শুনে লোকটির মরতে ইচ্ছা করলো।কি করবে ভেবে না পেয়ে লোকটি ইচ্ছা করেই একদিন গোয়াল ঘরের দ্্বোর না দিয়ে চলে আসলেন,আর এই সুযোগে গাভীটি পলায়ন করলো।পরের দিন লোকটি নিজেকে সাত্বনা দিলেন 'দুষ্ট গাভীর চেয়ে শূন্য গোয়াল ভালো'
এবার আরেকটি গল্প শুনুন:
একদা এক লোকের একটি প্রেমিকা ছিল,লোকটি বেজায় খুশি ছিল তার প্রেমিকা কে নিয়ে,দিন যায় মাস যায় তাদের প্রণয় বাড়তে থাকে,সব সময় মুক্ত বাতাসে বাইরে ঘুরতে নিয়ে যেতেন প্রেমিকাকে।প্রতিদিন চাইনিজ খেতেন,ভাল ভাল জামা কিনে দিতেন,কচি কচি ডাব খেতে দিতেন,অসুখে খবর নিতেন।যাই হোক অনেক দিন পর প্রেমিক তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন,একি বিধি বাম!!!প্রেমিকা বিরুপ আচরন শুরু করে দিল,প্রেমিককে একচোট কথা শুনিয়ে দিলেন।এরুপ আচরনে প্রেমিক হতাশ হলো,এরকম গালমন্দ শুনে প্রেমিকের মরতে ইচ্ছা করলো।কি করবে ভেবে না পেয়ে প্রেমিক ইচ্ছা করেই একদিন তার এক বড়লোক বন্ধুর সাথে প্রেমিকার পরিচয় করিয়ে দিল। এবং তাদের মধ্য প্রণয় হলো, এবং তারা কিছুদিন পর বিয়ে ও করলো।কিছুদিন পর মেয়েটি আরেক জনের সাথে ভেগে গেল ।এবং পালিয়ে যাবার সময় সোনা দানা টাকা নিয়ে গেল।পরের দিন লোকটি এ খবর শুনে নিজেকে সাত্বনা দিলেন 'দুষ্ট নারীর চেয়ে শূন্য হৃদয় ভালো'
ভাবুন একবার এদের কি চরিএ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



