somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ব্লগ: কেউ পড়েনা

১০ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: দোস্ত তুই কই?

: পার্কে।

: পার্কে???কোন পার্কে???

: কেসিওবেরী।

ওখানে কি করিস?

: কিছুনা। ভাল লাগছেনা।

: আচ্ছা তুই থাক, আমি আসতেছি।

বন্ধুর আগমন:

: কিরে ব্যাটা মুখটা বাংলা পাঁচের মত করে রেখেছিস কেন? তোর বউ মরছে নাকি?

: আরেনা কিছু হয় নাই।

: তাইলে তোরে এমন দেখায় কেন?

: নারে দোস্তমনটা খারাপ।

: কি হইছে আমারে বলবি তো নকি।

: কইলাম না কিছুনা।

বন্ধু আর আগ্রহ না দেখাইয়া তার প্যাচাল শুরু করলো।

আরে দোস্ত একটা কাহীনি কইরা ফালাইছি। একটা সাইটে রেজিস্ট্রেশন করছি, মানে মনে কর একটা ব্লগ টাইপের, সবাই লেখালেখি করে আর কি, বুঝছস? গম্ভীর বন্ধু মুখের তালা খুলে বললো তারপর কি হইলো? আরে বলিস না প্রথম দিনই ঝেড়ে দিলাম একটা পোষ্ট, শিরোনাম দিলাম 'xxxxxxxxxxxxxxxx' তার পরই কমেন্ট আর কমেন্ট, একেবারেই পপুলার হয়ে গেলাম প্রথম দিনই। বন্ধুটি আবার: এরপর কি হইলো? আরে বলিস না এরপর ডেইলি পোষ্ট দিনে রাতে দুঘন্টা পরপরই পোষ্ট , কমেন্ট আর কমেন্ট। মনে কর একেবারে টপে আছি আমি।

:আচ্ছা দোস্ত তোর লেখার টপিকটা কি?

: আরে টপিক লাগে নাকি সারা দিন যা করলাম তাই ঝেড়ে দেই, মাঝে মাঝে নিজের কিছু শেয়ার করি।

: যেমন যেমন??

: যেমন সকালে কি খাইয়া বাহির হইলাম, ইউনিভার্সিটিতে কি করলাম, আমি কি জামা কাপড় পড়ি, আমার জুতার সাইজ কত, আমার রুটি বেলা কেমন হয়, আমি কবে কোথায় যাই, আমার ভাই বোন কয়জন, আরো কত কি।

: আচ্ছা পাবলিক তোর এগুলা পড়ে??

: পড়বোনা মানে, পড়ে ত, আর কমেন্ট আর কমেন্ট দেয়।, আর মাঝে মাঝে একটু কাদাছোড়াছুড়ি করি এতে আরো কমেন্ট পড়ে আর পাবলিক ও খায় লেখা।

: দোস্ত একটা জিনিস বুঝলামনা, এইসব জিনিস পাবলিক খায়, আবার কমেন্ট ও দেয়?

: হ হ দেয়।

: আচ্ছা তোর ব্লগ নামটা কি?

: ওইটা আরো মজার, একটা মাইয়ার নাম দিয়া ব্লগ খুলছি।

: কি কস। তোর শরম লাগেনা। ভুয়া জিনিস দিয়া মানুষরে ঠকাইতেছস?

:আরে কি কস। শরমের কি আছে। এইগুলান তো মজা। মজার ভিতরে আবার সিরিয়াস কিয়ের।

: তোরে দেখাই একটা জিনিস।

সঙ্গে সঙ্গে সাথে থাকা ল্যাপটপ টা বের করে একটা সাইটের ঠিকানা দিয়ে অপর বন্ধুটিকে দেখালো তার ব্লগটি। আজব, সত্যিই এত কমেন্ট, আর মাশাল্লা পোষ্টের ছড়াছড়ি, হিট নামক একটা বন্তু ও আছে, তাও মাশাল্লা বেশ ছুয়ে গেছে।

বন্ধুটির মন আবারো খারাপ হয়ে গেল।

: কি মামা কেমন দেখলি। মজার না। আচ্ছা এবার কও মামা তোমার কি হইছে মনটা খারাপ কেন? দেশের লাইগা মন কান্দে? নাকি লিনডার লগে কাইজা করছো?

অপর বন্ধুটি চুপ। কোন কথা নেই মুখে।

: আরে কি হইছে কথা ক। আজাইরা বইসা বইসা ভাব মারতাছে।

বন্ধুটির বকবকানিতে অপর বন্ধুটি বললো 'হুমমম দোস্ত আমার ও একটা ব্লগ আছে, আমি কোন আজাইরা পোষ্ট দেই না, আমার নিক কোন মাইয়ার নিক ও না, আমি কোন কাদা ছোড়াছুড়ি ও করি না'

: তাতে কি হইছে?

:তেমন কিছুনা, আমার ব্লগ কেউ পড়েনা।

(গল্পটি কাল্পনিক, কোন চরিএের সাথে এর মিল নাই, শুধু শুধুএই গরীবরে ফাসাইয়েন না।)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×