এদের রাজপথে আসার ও কোন ইচ্ছা নাই। আর এদের রং কালো হলে কি হবে এরা যথেষ্ট সাদা মনের অধিকারী। মাঝে মাঝে এরা মানবতা বিরোধী মিছিল মিটিং করে। এরা দাবি নিয়ে রাজপথে নেমে আসে,না এরা ত মারামারি করে না। এরা নাকি মাঝে মাঝে ছিনতাই করে,কিন্তু অসৎ লোকের জিনিস ছিনিয়ে নেয়া কি দোষের কিছু। এদের কে দেখলে কিছু লোক ঢিল মারে,আহত করে,আবার আগুনে পুড়িয়ে দেয়। উফফফ কি বিভৎস। কিন্তু এই অন্যায়ের প্রতিবাদে সবাই একসাথে জড় হয়। সাথীকে ফিরিয়ে না দেয়া র্পযন্ত অনেকটা মৌান আন্দোলন করে। এদের কে সবাই কাউয়া বলে গালি দেয়,কিন্তু এরা ত কাউকে গালি দেয় না। এদের দারুন বুদ্দিমওা,পানি খেয়ে এরা পৃথিবীকে অনেক কিছু শিখিয়েছে।
এরা মমতাময়ী,আরেকজনের বাচ্ছাকে আগলে রাখে মায়ের মত। ভোর বেলায় ঘুম ভাঙ্গিয়ে সবাইকে কাজে যাবার প্রেরনা দেয়। এদের চিন্তা ভাবনা শক্তি প্রখর। মাঝে মাঝে এরা মানুষের দ্বারা প্রশংসিত হয়। কিন্তু তা খারাপ কাজে ব্যবহার করে না। এদের রং এ সবাই নিজেকে সাজায়। এরা সবসময় কতৃত্ব করতে চায়না। তাই যাবার বেলায় নি:শব্দে মিলে যায় আকাশের এক প্রান্তে। পৃথিবীকে দিতে চায় সুন্দর আলো।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৭ ভোর ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


