তবে এই সব মানী, গুণী, ধনীদের জন্য আমার কিছু বলার আছে। এই অস্পৃশ্য(অনেক কষ্টে খুজে পেয়েছি)বাঙ্গালীর কিছু বলার আছে।
আপনাদের তো অনেক কিছু আছে। যেমন ধনরত্ন বিদ্যাবুদ্ধি,ছলচাতুরী। এমনকি ইংরেজি ভাষাও রপ্ত আছে।তবে শুনুন আমাদের এই সব কিছু নাই। আছে আমাদের দেশ,বাংলা ভাষা,বাংলাদেশ আর প্রিয় স্বদেশ।
ছোট বেলায় শুনতাম কোন সুদুরে দুর সমুদ্র পাড়ে নাকি একখানা দেশ আছে, যার নাম ইংলিশ। সেখানে নাকি বড় মানী গুণী লোক থাকে। সবাই নাকি ইংলিশে কথা বলে আর লেখে। সের দরে নাকি সুবোধ্য ইংলিশ পাওয়া যায়। খুবই সস্তা।
তাই বলি যারা ইংলিশ প্রিয় মানী গুণীজন তারা একটা কাজ করলে খুব ভালো হয়,সেটা হলো বাংলাদেশকে ছেড়ে আপনারা স্বপ্নের দেশ ইংলিশে চলে যান। সে খানে ইচ্ছামত ইংলিশ পাবেন। আর আমরা ও একটা বিরাট বোঝা থেকে হালকা হব।আমাদের চারপাশে শুধু বাংলা আর বাঙ্গালীর সুবাতাস পাবো।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৭ ভোর ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




