* এই কবিতা থেকে শিক্ষনীয় কিছু নাই।
* কাউরো কবিতার লগে মিইল্যা গেলে চুর বইলা গালি দেবেন না।
...............................................................
* মাঝে মাঝে এডাল্ট কথা থাকতে পারে
* অপ্রাপ্ত বয়স্কদের এই কবিতা পড়া থেকে বিরত থাকার বিনিত অনুরোধ করা হইল।
...............................................................
ব্যর্থ আমার প্যারেম জ্বালাময় শরীর
মানুষ হিসেবে খারাপ ততটা নই
দু:খে কষ্টে হারা রাইত কান্দি
হারা রাইত বারান্দায় বিড়ি টানি।
সমস্ত রাস্তায় আলগা হইয়া
ধীরে ধীরে সাইড দিয়া হাঁটি
সার্থক হইয়া বলিষ্ট পেরেমিক হইতে চাই
তাই মাঝে মাঝে রিস্কায় ঘুইরা বেড়াই।
রিস্কাওয়ালা আমার মজা উরায়
ব্যানসনের প্যাকেটে নেভী আমি খাই
কলেজ ছুটি হওনের আগে গেটের বাইরে খারাই
পার্ক করা গাড়ী দেখলে ভাব মাইরা হগ্গলেরে দেখাই।
আমার দুহাত ভরা অঢেল দয়া
তাই হাতের রেখা খুইজ্যা বেড়াই
ফিরায়ে দিয়েছে অনেকে আমারে
তাও মনে হয় কাউরে হাতরাইয়া বেড়াই।
ঘর থেইক্যা বাইর হই কুদ্দুসের শার্ট পইরা
পাঁচ টাকায় দাড়ি কামাই যতন কইরা
আফটার সেভ গায়ে মাইখ্যা
নিজেরে রোমিও সাজাই।
আমি সাদাসীদে মানূষ এক্কেরে ভোলা
মনে কোন ময়লা নাই, ক্যানভাসে আছি আগাইয়া
আর কেউ দেখুক আর না দেখুক
বুঝুক আর না বুঝুক
বেশ ত আছি ঠিকই টের পাই।
যাউকগ্যা মনে দু:খ নাই, কষ্ট ও নাই
সামান্য জ্বলে প্যাততেকটা ব্যর্থ প্যারেমে
জানি শূন্য হৃদয় হইব পুরুন তাই,
শেষটা হগ্গল সময় শুরু মনে হয়।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৭ বিকাল ৫:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




