ছেলেটা মাত্রই ক্যাম্পাসে এসেছে ।নিউ ফাষ্ট ইয়ারের স্টুডেন্ট ।ডিপার্টমেন্টের ছাত্রলীগের সভাপতির মূখে মূখে দুটো কথা সরাসরি বলে ফেলেছে সত্ সাহস আছে বলেই ।সেজন্য ছাত্রটাকে পেটানোর জন্য ছাত্রলীগ পরিকল্পনা করছে ।তাও আবার "শিবির" আখ্যা দিয়ে !!
ছেলেটার অপরাধটা মারাত্ত্বক ।কারন ছেলেটি ছাত্রলীগের কর্মির মূখে মূখে কথা বলে !সাহস কত বড় !ওর হাড় মরিচের গুড়া বানিয়ে ফেললে তবেই এর সঠিক বিচার হবে ।কারন ছেলেটা ছাত্রলিগের অন্যায় প্রস্তাবে রাজি হয়নি ।ওরে পেটানো ছাত্রলীগের ফরজ কাজ ।
আমি এতোকিছু জানতাম না ।তবে ঐ ছাত্রলীগের কর্মিটা আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট ।এখনো একসাথে পড়ি ।তাই হাঁড়ির তলার খবরটা জানতে পেরেছি ।
তাছাড়া নিউ ফাষ্ট ইয়ারের যেই ছাত্রটাকে শিবির আখ্যা দিয়ে পেটাবে ,ঐ ডিপার্টমেন্টের দুজন ছোটভাই আমার রূমমেট ।সেজন্য ঘটনাটা জেনেছি ।ঐ ছাত্রটাকে কালকে ক্যাম্পাসে আসতে নিষেধ করেছে ওর শুভাকাঙ্খীরা ।কারন সে "ছাত্রলীগের হিটলিষ্টে" আছে !
আপাদত তেমন কিছুই ঘটেনি ,কিন্তু তলে তলে অনেক কিছুই ঘটে গেছে ।ছেলেটা কালকে ক্যাম্পাসে আসিলে নিশ্চয়ই তার জন্য হাসপাতালের একটা বেড বরাদ্দ করতে হবে ।শিবির আখ্যা দিয়ে পিটায়লে তো আর কম পেটাবে না ।
ইতিপূর্বে এরূপ ঘটনা একাধিক বার ঘটেছে ।তাই আমি নিশ্চিত যে ,ঐ ছেলেটির কপালে খুব খারাবি আছে ।শিবির আখ্যা দিয়েছে তো পেটাবেই ।
আফসুস লাগে এইসব ছাত্রলিগের ক্যাডাররা যখন নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ভাবে ।নিজেরা তো পঁচেই গেছে ,এখন বঙ্গবন্ধুর নামেও দূর্গন্ধ ছড়াচ্ছে ।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


