somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ হৃদয় শেখ
আমি খুব সাধারন ভাবে চলাফেরা করতে ভালোবাসি। আর নিজের সম্পর্কে এর চেয়ে বেশী কিছু বলার নেই। কারন প্রতিনিহিত নিজের মাঝে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করি।

যৌতুক শিক্ষায় শিক্ষিত আমাদের জাতি !

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ ডিজিটাল হয়েছে। জাতি শিক্ষিত হয়েছে। না থেকে নারীর শক্তি বেড়েছে। যৌতুক দেওয়া ও নেয়া আইনগত ভাবে নিষিধ হয়েছে। প্রতি সপ্তাহে নারী জাগরনের আন্দলন কর্ম সূচী পালিত হচ্ছে। তবুও...... পত্রিকার পাতায় আজও খুজে পাওয়া যাই এই ধরনের হেডলাইন "যৌতুকের বলি দুই সন্তানের জননী হাফজা"।

এই আমাদের ডিজিটাল অপরাধ মুক্ত বাংলাদেশ। এই শিক্ষাই শিক্ষিত হয়েছি আমাদের জাতি !

মঙ্গলবার যুগান্তর প্রতিকাটি হাতে নিয়ে পাতা উল্টিয়ে শিরোনাম গুলো দেখছিলাম। আমর একটা বদ অব্যাস আমি পত্রিকা পড়ার আগে প্রতি পাতা উল্টিয়ে উল্টিয়ে আগে শিরোনাম গুল দেখি। যুগান্তরের ১৬ নাম্বার পেজে গিয়ে আমার চোখ আটকে গেল......

"যৌতুকের বলি দুই সন্তানের জননী হাফজা"
শেখ পর্যন্ত যৌতুকের বলি হতে হল টঙ্গীবাড়ী উপজেলার গোপিনপুর গ্রামের আঃ মতিন মোল্লার একমাত্র মেয়ে হাফজাকে। ২০ লাখ টাকা দেয়ার পরেও আগ্রাসী স্বামীর লোকের জিহ্বা বাড়তেই থাকে। তারই করুণ পরিণতি হাফজার মৃত্যু। সোমবার রাতে জানাজা শেষে তাকে টঙ্গীবাড়ী উপজেলার নুরপুর কবস্থানে দাফন করা হয়েছে। এর আগে সাভার উপজেলার নবীনগর গণস্বাস্থ্য ক্লিনিকের সিঁড়ির নিচ হতে পরিত্যক্ত অবস্থায় লাশ উদ্ধার করে নিহতের বড় ভাই শফিকুল ইসলাম টেন্টু। ঘটনার পর হতে নিহতের স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।জানা গেছে, টঙ্গীবাড়ী উপজেলার গোপিনপুর গ্রামের আঃ মতিন মোল্লার মেয়ে হাফজা আক্তারের (২৮) সঙ্গে একই উপজেলার বড়াইল গ্রামের ইসলাম মাদবর খোকনের ছেলে হানিফ মাদবরের (৩২) ৪ বছর আগে পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের ২ ছেলে জায়েদ (৩) ও ৫ মাসের জাবেদ রয়েছে। বিয়ের সময় ২১ ভরি স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ফার্নিচার প্রদান করে কনে পক্ষে। পরে ঢাকা জেলার নবীনগর উপজেলার জালালাবাদ আশুলিয়ায় স্থানীয়ভাবে বসবাস করতে শুরু করে ওই দম্পতি। বিয়ের দু’বছর পর হতেই বিভিন্ন সময় বাবার বাড়ি হতে টাকা পয়সা এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে স্বামী হানিফ। পরে এ নিয়ে বিভিন্ন সময় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। নিহতের বড় ভাই শফিকুল ইসলাম টেন্টু জানান, আমার একমাত্র বোন জামাই ও তার পরিবার আগে যৌতুকের জন্য বোনকে প্রায়ই নির্যাতন করতো। পরে সে আমার কাছে ধার হিসাবে ২০ লাখ টাকা চায়। আমি প্রায় ৬ মাস আগে তাকে ধার হিসাবে ২০ লাখ টাকা দেই। ২০ লাখ টাকা দেয়ার পরে গত ২ মাস আগে সে আমার কাছে আরও ১৫ লাখ টাকা ধার চায়। এ নিয়ে কয়েকবার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিচার সালিশ হয়। বোন হাফজা নির্যাতন সহ্য করতে না পেরে ১ মাস আগে আমার বাড়ি চলে আসে। পরে এ নিয়ে আবারও সালিশ হয়। সালিশের পরে বোন জামাই আমার বোনকে তার বাসায় নিয়ে যায়। রোববার রাতে আমি ওই এলাকার এক লোকের মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারি আমার বোন মারা গেছে। আমি আমার বোন জামাইসহ আত্মীয়দের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পেয়ে রোববার রাত ৩টায় নবীনগর গণস্বাস্থ্য ক্লিনিকের সিঁড়ির নিচ হতে আমার বোনের লাশ উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে যাই এবং ওই থানায় অভিযোগ দায়ের করি। এ ব্যাপারে হানিফ মাদবর ও তার পিতা ইসলাম মাদবরের মোবাইলে একাধিকবার ফোন করেও মোবাইল বন্ধ পাওয়া গেছে। মামলা তদন্তকারী কর্মকর্তা নবীনগর থানার এসআই অভিজিৎ চৌধুরী জানান, নিহতের গলায় গভীর দাগ ছিল। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আজ পত্রিকার পাতা খুললে এই নির্মম কাজ কর্মের কথা শোনা যাই। আমার মা এত শিক্ষিত নয়। আমাদের সব সময় একটা কথা বলেন। আজ আমার ঘরের মেয়ে অন্যের ঘরে যাবে। আমার ঘরে আসবে অন্যের মেয়ে। ক্ষেতের চাকা নাকি ক্ষেতেই ভাঙ্গে এমন একটা প্রবাধ বাক্য আছে। আজ যে মেয়েটি তার সর্বশয় ছেড়ে অন্যের ঘরে চলে আসে। তার এখন সবাই আপন বলে সবাই পর নতুন করে গাঁথবে জীবন, নতুন পরিবারে। আর তার উপরে যৌতুকের টাকা আদায় করার জন্য বের করে নির্যাতনের অভিনব সব পন্থা।তাঁরা একবারও চিন্তা করেনা তারও মেয়ে আছে সেও একদিন অন্যের ঘরে যাবে। তাঁদের সবাইকে পর করে। যে স্বামী তার স্ত্রীকে এইভাবে নির্যাতন করছে সেও চিন্তা করে না তারও বোন একদিন অন্যের স্ত্রী হবে।

আমরা শিক্ষতি হচ্ছি দিনের পর দিন। পরীক্ষার ফলাফল প্রতি বছরি বারছে জিপিএ ফাইব এর পরিমান। লাভ কি যদি আমাদের মন মানসিকতার প্রতিফলন ঘটে, এই শিক্ষা অর্জন করে !
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×