কিরে জুথি ( সম্পর্কে ছোট বোন) সকাল সকাল কি হইলো তর খাট ধরে টানা টানি শুরু করছত কেন ? কি হইছে তর ? সকাল সকাল আমার সুন্দর ঘুমটা নষ্ট করিছ না, যা বলার ঘুম থেকে উঠলে বলিশ। জুথি দেখ কে আসছে গেইট এ শব্দ করছে এমন করে। আমিও চোখ বন্ধ করেই সবাইকে কমান্ড দিয়ে যাচ্ছি কিন্তু কোন সাড়া শব্দ পাচ্ছি না। ঘুমের ঘর থেকে নিজেকে টেনে নিয়ে এসে চোখ খুলে আমিও নিঃশব্দ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম চোখ বন্ধ অবস্থাতেই তো ভালো ছিলাম ! পাশের ঘর থেকে ইতি মধ্যে বাবা উঠে চলে এসেছেন। বাহিরে এলাকা বাসির হৈ চৈ শুরু হয়ে গেছে। আমি এখনও অলসতা নিয়ে কম্বলের নিচেই ! মসজিদের মাইক দিয়ে সবাইকে সতর্ক করিয়ে দিচ্ছে। আমার মা "লা ইলাহা ইল্লাহু মহামমাদুর রাসূলুল্লা" পড়তেছেন।
তখন মনের ভিতর ভয় বিরাজ মান ছিল সাথে ছিল অলসতা। মনে মনে বলছি না বিল্ডিং মজবুত আছে ধসে পড়বে না। মহান আল্লাহ তায়ালা আমাদের স্বরন করে দিয়ে গেলেন আমি গোটা পৃথিবীর সৃষ্টি কারি আমি একদিন এর ধংস করবো। আমি ছাড়া আর কোন মাবুদ নেই। আমাদের সবাইকে একদিন মৃত্যুর পথের যাত্রী হতে হবে।
ভুমিকপের ভয়ে আল্লাহকে স্বরন ! যখনি আমরা বেশী বিপদে তখনি আল্লাহকে স্বরন করি আমরা। তা ছাড়া আমরা ভুলেই যাই। আমাদের একদইন যেতে হবে ওপারে যেখানে আমার কোন মৃত্যু নেই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


