somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতি হিসেবে আমরা এখনো আবাল। উপরের দিকে থুথু ছিটালে নিজের মুখেই পড়ে!!

০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যে জাতি হিসেবে কতটা আবাল,তা আবার প্রমানিত হল ড ইউনুসকে নিয়ে গত কয়দিন ধরে যা কিছু হচ্ছে তা থেকে। ইউনুস সাহেব ক্ষুদ্র ঋণ দিয়ে ব্যবসা করেন কি অন্য কিছু করেন তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তার তত্ত্ব কারো পছন্দ হতেও পারে আবার না ও পারে। পছন্দ হতেই হবে এমন কোন কারণ ও নেই।
কিন্তু গত কদিন ধরে বাংলাদেশের কিছু মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে তা দেখে মনে হচ্ছে এবার তারা ইউনুস সাহেবের কাছ থেকে নোবেল কেড়ে নিয়েই ছাড়বেন!
আমার কথা হচ্ছে ইউনুস সাহেব তো সেই টাকা মেরে নিজের পকেটে নেন নি। নিয়েছেন গ্রামীণ কল্যাণ নামে গ্রামীন এর ই অন্য একটা প্রতিষ্ঠানে। তিনি নিজের সিদ্ধান্তে তা করেন নি,করেছেন গ্রামীন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরস এর সভায়। সেই ডকুমেন্টারীর কোথায় উল্লেখ নেই যে ইউনুস টাকা মেরে দিয়েছে(siphon off).উনি যা বলতে চেয়েছেন তা হল,যে প্রক্রিয়ায় তা হয়েছে তা চুক্তিতে ছিল না।তাছাড়া ১৯৯৮ এ তো তার বোঝাপড়া হয়ে গিয়েছিল সব পক্ষের মধ্যে। আর যে ব্যাপারটা মিটে গিয়েছিল এতদিন পরে এসে কেন এ নিয়ে প্রশ্ন তোলা হবে?
তবে কি টেলিনর এর সাথে ইউনুস সাহেবের বিচ্ছেদ থেকেই তাকে নিয়ে এমন খেলায় মেতেছে নরওয়ে? আমার খুবই অবাক লাগে কোথাকার কোন ডেনিশ সাংবাদিক কি বানালো,কি বলল,তা শুনেই আমরা,ইউনুসের দেশের মিডিয়াগুলো নেমে গেল তার বস্ত্রহরণে!!
বাংলাদেশের মিড়িয়াগুলোর কি উচিত ছিল না এই ব্যাপারে আরো ভিতরের খবর নিয়ে তথ্যবহুল গ্রহনযোগ্য প্রতিবেদন করা? আমরা কি তবে সাদা চামড়াদের প্রতি আনুগত্য এখনো ছাড়তে পারিনি? তারা যা বলে সব ই ঠিক? চিলে কান নিল বলে সবাই তার পিছনেই ছুটল?
আজ আবার সেই বিতর্কে ঘি ঢেলেছেন আমাদের প্রধানমন্ত্রী। তার নাকি তদন্ত করবেন। তাকে প্রশ্ন করতে চাই,ঘটনা যখন ঘটলো তখন তো আপনি প্রধানমন্ত্রী! তখন ও তো এটা নিয়ে গ্রামীন ব্যাংক,নরওয়ে সরকার,বাংলাদেশ সরকার দৌঁড় ঝাপে ছিল। তখন আপনি কই ছিলেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? নাকি টাকার বিনিময়ে আর কি কি ডিগ্রী নেয়া যায় সেই চিন্তায় বিভোর ছিলেন? এই ব্যাপারে প্রশ্ন তোলার নৈতিক অধিকার তো আপনার নেই। নাকি সইতে পারছেন না বাংলাদেশকে ইতিবাচকভাবে বিশ্বের দরবারে তোলে ধরছে বলে? হিংসে হচ্ছে নোবেলটা কেন আপনি না পেয়ে সে পেল?? মনে রাখবেন উপরের দিকে থুথু ছিটালে নিজের মুখেই পড়ে!!
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×