somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয়ের এই দিনে আসুন আমাদের দেশ ও জাতির প্রকৃত শত্রু কে চিনে নেই

১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আর লাখো মা বোনের সম্ভ্রমহানির মাধ্যমে অর্জিত যে স্বাধীনতা তা আমরা একদিনে করায়ত্ব করিনি।অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তবেই অর্জন করেছি এ স্বাধীনতা।যে আশা আকাঙ্খা নিয়ে এই স্বাধীনতা, তার বাস্তবায়ন ঘটেছে সামান্যই তবে এজন্য দায়ী গুটিকয়েক নামসর্বস্ব রাজনৈতিক দল আর তার স্বার্থপর কিছু নেতা কর্মী।মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে অনেকে ফায়দা লুটেছে বহুবার,কায়েম করতে চেয়েছে একদলীয় গনতন্ত্র তবে আশার কথা আমাদের জনগন সবসময়েই তাদের সেই প্রচেস্টাকে নস্যাৎ করে দিয়েছে।এখন কথা হলো স্বাধীনতার এতবছর পরেও আমরা কেন সামাজিক ও অর্থনৈতিক মুক্তি লাভ করতে ব্যর্থ হয়েছি?এ ব্যর্থতার দায়ভাগ কি শুধু আমাদের একার, নাকি পাশ্ববর্তী দেশ ভারতের কূট রাজনৈতিক চক্রান্তও এর জন্য কিছুটা দায়ী?মুক্তিযুদ্ধে পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা আমাদের সাহায্য করেছিল এবং তাতে যে তাদের স্বার্থ জড়িত ছিল তা বোধহয় আজ আর কারও অজানা নয়।মুক্তিযুদ্ধে পাকিস্থানীরা আমাদের যে অপূরনীয় ক্ষতি করেছে তা অনস্বীকার্য এবং তাদের ও তাদের দোসর রাজাকারদের প্রতি আমাদের ঘৃনা বজায় থাকবে অনন্তকাল তবে এতোদিন পরে আজো আমরা শুধু তাদের বিষেদ্গারেই ব্যস্ত অপরদিকে ভারত আমাদের উপর সর্বপ্রকার আগ্রাসন চালানোর পরেও আমরা নিশ্চুপ।আসুন আমরা দেখি ভারত আমাদের কি কি ক্ষতি করছে
১।ভারসাম্যহীন বানিজ্য সম্পর্ক এবং আমাদের দেশে তাদের পন্যর একচেটিয়া বাজার সৃষ্টি।
২।গঙ্গার পানিবন্টন অসমনীতি ও ফারাক্কা বাধ নির্মান।
৩।ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের নামে আমাদের ভুখন্ড ব্যবহার।
৪।পুশইন ও পুশব্যাক অর্থাৎ ভারতে বসবাসরত তথাকথিত বাংলাদেশী(বাংলাভাষী)দের জোরপুর্বক বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রেরন।
৫।অবৈধভাবে দক্ষিন তালপট্টির মালিকানা দখল।
৬।ভারত কতৃক বাংলাদেশ সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান।
৭।আন্তঃনদী সংযোগ প্রকল্প।
৮।বি এস এফ কতৃক বাংলাদেশ ভূখন্ডে অনুপ্রবেশ ও নির্বিচারে বাংলাদেশী হত্যা।১৯৯৭ সাল থেকে ২০১০ পর্যন্ত বি এস এফ বাংলাদেশ ভূখন্ডে সশ্রস্ত্র আক্রমন করেছে কয়েকহাজার বার।
৯।ভারত কতৃক বাংলাদেশী টিভি চ্যানেল প্রদর্শন এর উপর নিষেধাজ্ঞা।
১০।টিপাইমুখ বাধের নীল নকশা প্রনয়ন।


উপরোক্ত একটি ঘটনাও বাংলাদেশের দ্বারা সংঘঠিত হলে ভারত আমাদের আক্রমন করতে কালক্ষেপন করবে না অথচ আমাদের বর্তমান সরকার এ ব্যাপারে রহস্যজনকভাবে নিরব।তাই বিজয়ের এই দিনে আসুন আমরা আমাদের দেশ ও জাতির প্রকৃত শত্রু কে চিনে নেই ও তাদের তাবেদারদের প্রতি ধিক্কার জানাই।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১১ রাত ৮:৪৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×