এ মাসের মাঝামাঝি এইচটিসি স্মার্টফোনের বাজারে নিয়ে আসছে তাদের নতুন পণ্য। গত ফেব্রুয়ারি মাসে এইচটিসির সিইও পিটার চো পণ্যটির বাজারে আসার ঘোষনা দেন। ২০১২ সালটি এইচটিসির জন্য খুব সুখকর ছিল না তাই এবারে তারা ঘুরে দাড়ানোর প্রত্যয় নিয়ে আবারও বাজারে নিয়ে আসছে তাদের দীর্ঘপ্রতিক্ষীত এইচটিসি ওয়ান। বর্তমানে স্মার্টফোনের বাজার ৫৩ শতাংশ দখলে এন্ড্রোয়েড অপারেটিং সিষ্টেমের। সেখানে গেল বছর এই তাইওয়ানিজ কোম্পানীর বিক্রি ছিল মাত্র ৩২.৩ মিলিয়ন ইউনিট। যেখানে এন্ড্রোয়েডে তাদের একমাত্র অগ্রবর্তী প্রতিষ্ঠান স্যামসাং বিক্রি করেছে ২১৫ মিলিয়ন ইউনিট। সুতরাং এ বছর তারা এন্ড্রোয়েড মার্কেটে হারানো অংশ ফিরে পেতে মরিয়া।
এইচটিসি ওয়ান সেটটিতে আপনি পাবেন কোয়ালকোর ১.৭ গিগা প্রসেসর, ২জিবি ডিডিআর-২ র্যাম, এইচটিসি আল্ট্রাপিক্সেল ক্যামেরা, ২৩০০ mAh ব্যাটারি ক্ষমতা, ১৬/৩২ গিগা ইন্টারনাল মেমোরি পাবেন। ফোনটিতে মাইক্রোআইএসবি পোর্ট ব্যবহার করা হয়েছে এছাড়া এতে আছে কর্নিং গরিলা গ্লাস-টু ।
মূল ফিচারসমূহ:
- ১০৮০ X ১৯২০ পিক্সেল ভিডিও
- বিটস অডিও সাউন্ড এনহান্সমেন্ট
- এইচটিসি আল্ট্রাপিক্সেল ক্যামেরা, এলএইডি ফ্ল্যাশ
- ১/৩" সেন্সর সাইজ, একইসাথে এইচডি ভিডিও এবং ইমেজ রেকর্ড করার সুবিধা
- ড্রপবক্সে ২৫ জিবি ষ্টোরেজ পাওয়া যাবে। (তবে ২ বছর পর্যন্ত এই সুবিধা ফ্রি থাকবে)
- স্নেস ভয়েস : কল ক্ল্যারিটি সুবিধা পাওয়া যাবে হাজার মানুষের ভীড়েও
- দেখতেও অসাধারন: (এটি অবশ্য আমার ব্যাক্তিগত মতামত)।
- অপারেটিং সিষ্টেম - জেলি বিন(৪.২.২)
- রঙ হবে কালো, রুপালী এবং লাল
- ডিসপ্লে ৪.৭ ইনচ এবং ১০৮০ ফুল এইচডি
উপরের ছবিটি এইচটিসি'র আল্ট্রা পিক্সেল ক্যামেরায় তোলা: ভালো করে লক্ষ করুন, ছবিতে চারজন অবজেক্টেরই চোখ স্পষ্ট দেখা যাচ্ছে
আর এ ছবিটি আইফোন ৫ দিয়ে তোলা যেখানে ৮ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা। পার্থক্যটা দেখুন উপরের ছবিদুটোর
ডিভাইসটি দিয়ে টিভিও দেখা যাবে
সূত্র:লিংক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


