তুমি আমার ভালবাসাকে অগ্রাহ্য করছো তাতে আমার কোন আপত্তি নেই,
আপত্তি শুধু তুমি নিজে কষ্ট পাবে আমাকে ছেড়ে চলে গিয়ে
যখন মনে হবে তোমার জন্য একটা মানুষ
তার সবকিছু ছেড়ে দিতেও কোন দ্বিধা ছিল না।
তুমি আমার ভালবাসাকে অগ্রাহ্য করেছ তাতে আমার কোন আক্ষেপ নেই,
আক্ষেপ শুধু তুমি নিজেকেই নিজে অনেক কষ্ট দিচ্ছো
একদিন মনে পড়বে এই মানুষটা কতই যত্ন করে তোমার ছবিগুলো
বাধিয়ে রেখেছে তার মনের গহীন কোনে।
তুমি আমার সম্ভাবনাকে ছুড়ে ফেলে দিয়েছো তাতেও আমার কোন দুঃখ নেই,
দুঃখ শুধু আমার আকাশজোড়া ভালবাসা থেকে তুমি বন্ঞিত হলে
জীবনের একটা অংশে তোমার মনে পড়বে
কি ভালবাসাটাই না তুমি হারালে মিথ্যে অভিমানে।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




